Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তিন সন্তানকে ছেড়ে বাপের বাড়ি চলে গিয়েছেন স্ত্রী,অভিমানে সন্তানদের খুন করে আত্মঘাতী যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি : স্ত্রী চলে গিয়েছে বাপের বাড়ি। অভিমানে তিন সন্তানকে খুন করে আত্মঘাতী হলেন বাবা।হাড়হিম ঘটনা ঘটল ঝাড়খণ্ডের গিরিডিতে। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।দেহগুলোকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।গোয়ন্দাদের প্রাথমিক অনুমান, প্রথমে দুই মেয়ে এবং এক ছেলেকে গলায় ফাঁস লাগিয়ে খুন করেছেন বাবা। এরপর নিজে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। মৃতের নাম সানাউল,বয়স ৩৬ বছর।

ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে তাঁর স্ত্রী রয়েছেন বাপের বাড়িতে গিয়েছেন। তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন সন্তানদের খুন করে আত্মঘাতী হলেন সানাউল তা জানার চেষ্টা করছেন তারা।

এলাকাবাসীরা জানিয়েছে, সানাউল পেশায় একজন রাজমিস্ত্রি।ছোট্ট একটি দোকানও রয়েছে তাঁর বাড়িতে। সেই দোকান সাধারণত দেখাশোনা করতেন সানাউল। ভোরবেলায় সেহেরি খাবার আগে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সানাউলের দোকানে আসেন তারা। কিন্তু ডাকাডাকির পরেও দরজা খোলে নি সানাউল। কিন্তু কোন সাড়া শব্দও পাওয়া যায় নি। তাতেই সন্দেহ আরও বাড়ে। পরবর্তীতে আরও কিছু জনকে ডেকে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন সানাউল। পাশেই পড়ে আছে ৩ সন্তানের নিথর দেহ। তবে কোন কারণে সানাউল আত্মহত্যার পথ বেছে নিলেন তারা কিছুই জানেন না।

পুলিশ জানিয়েছে, সানাউলের তিন সন্তানের নাম হল আফরিন পরভিন(১২),জাইবা নাজ(৮), সাফাউল আনসারি(৪)। এদিকে খবর পেয়ে জামদাহে বাপের বাড়ি থেকে গিরিডি এসেছেন মৃত সানাউলের স্ত্রী। তাঁকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। সানাউলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছিল কিনা, কবে তার সঙ্গে শেষ কথা বলেছিল তাও খতিয়ে দেখছে গোয়েন্দারা।

আমের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ, শিউড়ে ওঠার মতো ঘটনা ঝাড়খণ্ডে

গর্ভস্থ সন্তান মৃত জানিয়েছিল সরকারি হাসপাতাল, তারপরেই ঘটল মিরাকেল

স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু দুই বোনের, মর্মান্তিক ঘটনা দুমকায়

ঝাড়খণ্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই মাওবাদী

ঝাড়খণ্ড এটিএসের জালে ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্য, উদ্ধার সন্দেহজনক নথি

ধানবাদ থেকে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে মহিলা-সহ ৪ জনকে গ্রেফতার এটিএসের

রাম নবমীর শোভাযাত্রায় ঝাড়খণ্ডকে বিদ্যুৎ বিচ্ছিন্নের অনুমতি

উত্তরপ্রদেশের এসটিএফের বড় সাফল্য, এনকাউন্টারে নিহত শার্প শুটার অনুজ কানাউজিয়া

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00