Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘সুপ্রিয়ার বিরুদ্ধে সুনেত্রাকে ভোটে দাঁড় করানো আমার বড় ভুল’, মানছেন অজিত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  লোকসভা নির্বাচনে খারাপ ফলাফল হতেই মহারাষ্ট্রের রাজনীতিতে হয়েছে রদবদল। অজিত পওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ( NCP) ছেড়েছেন বেশ কয়েকজন নেতা। এই আবহে মঙ্গলবার মুখ খুললেন অজিত পওয়ার। তিনি স্পষ্টভাবে জানান, ‘লোকসভা নির্বাচনে তাঁর স্ত্রী সুনেত্রাকে বোন সুপ্রিয়া সুলের বিরুদ্ধে দাঁড় করিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছি।‘

চলতি বছর লোকসভা  নির্বাচনে মহারাষ্ট্রের পুনে জেলার বারামতীতে দাঁড়িয়েছিলেন সুনেত্রা পওয়ার ( NCP) এবং সুপ্রিয়া সুলে (SP) । আর সেখানেই এনসিপি (এসপি) প্রার্থী হয়ে লড়াই করে  ১.৫৫ লক্ষেরও বেশি ভোটে জিতেন সুপ্রিয়া । এই নিয়ে এবার মন্তব্য করলেন দাদা অজিত পওয়ার। বলেন,’ আমি আমার সব বোনকে ভালোবাসি। রাজনীতিকে ঘরে ঢুকতে দেওয়া উচিত নয়। আমি আমার বোনের বিরুদ্ধে সুনেত্রাকে দাঁড় করিয়ে ভুল করেছি। এমনটা হওয়া উচিত হয়নি।‘

উল্লেখ্য, ২০২৩ সালে দুটি ভাগে বিভক্ত হয়ে যায় এনসিপি।  শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার কাকার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মহাযুতি জোটে যোগ দেন বিধায়কদের নিয়ে। তাঁকে উপমুখ্যমন্ত্রী করে দেওয়া হয়। তবে লোকসভা নির্বাচনে শরদ পওয়ারের এনসিপি যেখানে ৮টি আসন পেয়েছে, সেখানে অজিতের দল পেয়েছে মাত্র ১ টি আসন। আর এই ফলাফল হতেই অজিতের শিবির থেকে পদত্যাগ করলেন শীর্ষ নেতারা।

মহারাষ্ট্রের রাজনীতিতে মহা চমক,  বিজেপির সঙ্গী হচ্ছেন শরদ পওয়ার

মহারাষ্ট্রে স্বরাষ্ট্র রইল ফড়নবিশের হাতে, অর্থ পেলেন অজিত, নগরোন্নয়ন গেল শিন্ডের কাছে

অজিতের উপরে আস্থা নেই বিজেপির! মহাদ্যূতির পোস্টারে বাদ শরদের ভাইপো

পওয়ার পরিবারে ভাঙনের জন্য কাকা শরদকেই কাঠগড়ায় তুললেন ভাইপো অজিত

ভোটের  মুখে বড়  জোর ধাক্কা শরদের, ‘ঘড়ি’ প্রতীকে লড়বে অজিতের প্রার্থী

রাজনীতিতে পা রাখলেন প্রখ্যাত মরাঠা অভিনেতা শিয়াজি শিন্ডে

ভোট ভরাডুবির কারণে ওড়িশার প্রদেশ কংগ্রেস কমিটি ভেঙে দিলেন খাড়গে

বঙ্গে ভোট বিপর্যয়ের দায় কাঁধ থেকে  ঝেড়ে ফেললেন শুভেন্দু

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00