অজিতের উপরে আস্থা নেই বিজেপির! মহাদ্যূতির পোস্টারে বাদ শরদের ভাইপো

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতির ময়দানে কখন কি ঘটে তা বলা বড় মুশকিল। সম্প্রতি এমনই এক আশ্চর্যজনক ঘটনা ঘটল মহারাষ্ট্রে(Maharashtra Incident)। সেখানকার উপ মুখ্যমন্ত্রী(Deputy Chief Minister) ও এনসিপি প্রধান অজিত পাওয়ারকে(Ajit Pawar) বিজেপির নেতৃত্বাধীন মহাদ্যূতির প্রচারমূলক পোস্টার থেকে বাদ দেওয়ায় শোরগোল পড়ে গিয়েছে। শুধু পুণে নয়, অজিতের হোম টাউন সংলগ্ন পশ্চিম মহারাষ্ট্রের একাধিক এলাকায় লাগানো হয়েছে অজিত বিহীন মহাদ্যূতির পোস্টার, যা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

আরও পড়ুনঃ পাঁচ বছরে হেমন্ত সোরেনের বয়স বাড়ল ৭ বছর! হলফনামা নিয়ে শুরু নয়া বিতর্ক

মহাদ্যূতির প্রচারমূলক পোস্টার এবং হোডিংগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Prime Minister Narendra Modi) , মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে(Maharashtra CM Eknath shinde) এবং দেবেন্দ্র ফড়নবিশের(Devendra Fadnavis) ছবি এবং নাম থাকলেও‌ জায়গা মেলেনি শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারের। এই ঘটনা বিজেপি এবং অজিতের মধ্যে চলা টানাপোড়েনের প্রতিফলন বলেই মনে করছেন রাজনীতিবিদদের একাংশ। এমনকি মহারাষ্ট্রে এনসিপি-র সঙ্গে বিজেপির দূরত্ব আরও স্পষ্ট হচ্ছে বেশ কিছু কারণে। বুধবার বিজেপি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা এনসিপি প্রার্থী নবাব মালিকের পক্ষে প্রচার করবে না।

আরও পড়ুনঃ কালীপুজোয় ঘটল নরবলি! মুণ্ডহীন দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য মালদায়

দূরত্ব বাড়াতে একই পথে হেঁটেছেন অজিত নিজেও। গত কয়েকদিন ধরে বিভিন্ন সমাবেশে তিনি বলেছেন, তিনি শুধু কট্টর হিন্দুত্বের পক্ষে নন, ধর্মনিরপেক্ষতার পক্ষে। যা নিঃসন্দেহে বিজেপির অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এনসিপি মনে করছে বিজেপির সঙ্গে জোট বাঁধার কারণেই একাধিক নির্বাচনী এলাকায় ক্ষতির মুখে পড়তে পারে তাঁরা। অতীতে নবাব মালিককে মারাঠওয়াড়ার মতো অঞ্চলে এনসিপি-র পক্ষে প্রচার চালাতে দেখা গিয়েছে, সেখানে মুসলিম জনসংখ্যার নির্দিষ্ট পকেট রয়েছে। সম্ভবত সেই কারণেই ধর্মনিরপেক্ষতার দিকে ক্রমশ ঝুঁকছে এনসিপি। এমতাবস্থায় হাজির মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। বিজেপির সঙ্গে দূরত্ব রেখেই নিজস্ব একক বুদ্ধিতে হাঁটার চেষ্টা করছে এনসিপি। মনে করা হচ্ছে, নির্বাচনের পর এই দুই দলের বিভেদ আরও প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মহারাষ্ট্রের রাজনীতিতে মহা চমক,  বিজেপির সঙ্গী হচ্ছেন শরদ পওয়ার

মহারাষ্ট্রে স্বরাষ্ট্র রইল ফড়নবিশের হাতে, অর্থ পেলেন অজিত, নগরোন্নয়ন গেল শিন্ডের কাছে

অন্ধ্র থেকে মহারাষ্ট্র, রাজ্য বিধানসভা ভোটেও এনডিএ জোটের জয়জয়কার

ব্যালট পেপারের ভোটে জিতে দেখান, মোদিকে চ্যালেঞ্জ ছুড়লেন স্বরা ভাস্করের স্বামী ফাহাদ

বাবার নৃশংস হত্যাকাণ্ডকে হাতিয়ার করেও ভোট বৈতরণী পার হতে পারল না বাবা সিদ্দিকীর ছেলে

ভোট কিনতে টাকা বিলিতে অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে FIR নির্বাচন কমিশনের

টেলিপ্রম্পটার অতীত, বিজেপি কর্মীর শেখানো বুলি আওড়ে ভাষণ শিন্ডের, নেট পাড়ায় হাসির রোল

‘কাজের কাজ না করে শুধুই লুট করেছে’, মোদিকে বেনজির আক্রমণ আদিত্য ঠাকরের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]