রাজনীতিতে পা রাখলেন প্রখ্যাত মরাঠা অভিনেতা শিয়াজি শিন্ডে

আমি চলচ্চিত্রে রাজনীতিবিদদের চরিত্রে অভিনয় করেছি। কিন্তু তখন আমি রাজনীতিবিদ হইনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়টি এখন কমন হয়ে দাঁড়িয়েছে। কেউ অভিনয়ের ভিত পাকা করে রাজনীতিতে যোগ দিয়েছেন, আবার কেউ রাজনীতিতে যোগ দিয়ে অভিনয়ের ভিত পাকা করেছেন। যাই হোক, মহারাষ্ট্রে বিধানসভা ভোটের আগে অজিত পাওয়ার নেতৃত্বাধীন রাষ্ট্রবাদী কংগ্রেসে যোগ দিলেন প্রখ্যাত মরাঠা অভিনেতা তথা পরিবেশবিদ শিয়াজি শিন্ডে।শুক্রবার (১১ অক্টোবর) তিনি নবরাত্রি উৎসবের শেষ দিনে রাজনীতিতে পা রাখেন তিনি। 

শিয়াজি শিন্ডে মূলত মরাঠা অভিনেতা। মঞ্চ নাটকের মাধ্যমেই অভিনয় জগতে আত্মপ্রকাশ তাঁর। জনপ্রিয় মরাঠি মঞ্চ নাটক ‘সখারাম বাইন্ডার’-এ অভিনয় করে পাদপ্রদীপের আলোয় এসেছিলেন তিনি। তবে নিজেকে মরাঠা মঞ্চ নাটক আর সিনেমা জগতেই সীমাবদ্ধ করে রাখেননি। মূলধারার হিন্দি সিনেমাতেও তিনি কাজ করেছেন। তাঁর অগণিত ভক্ত রয়েছে। তিনি মারাঠি, হিন্দি, মালয়লাম, কন্নড় ইত্যাদি ভাষার চলচ্চিত্রে কাজ করছেন। শুক্রবার অজিত পাওয়ার, প্রফুল্ল পটেল, সুনীল তটকরে-সহ একাধিক নেতার উপস্থিতিতে এনসিপিতে নাম লেখান ‘সখারাম বাইন্ডার’ অভিনেতা। রাজনীতিতে পা রাখার আগে মহারাষ্ট্র সকারের একাধিক প্রকল্পের প্রশংসায় সরবও হয়েছিলেন শিয়াজি শিন্ডে।  

এদিন এনসিপিতে যোগদানের পর বিশিষ্ট মরাঠা অভিনেতা বলেন, ‘আমি চলচ্চিত্রে রাজনীতিবিদদের চরিত্রে অভিনয় করেছি। কিন্তু তখন আমি রাজনীতিবিদ হইনি। তবে আমি সামাজিক কাজ করতে ভালবাসি। তাই আমি রাজনীতিতে নেমে ভাল কিছু করতে চাই।’ জানা গিয়েছে, মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের জন্য এনসিপির তারকা প্রচারক হিসেবে থাকছেন শিন্ডে। 

এনসিপির লেঠেল বাহিনীতে পরিণত বাংলাদেশ সেনা, এবার কক্সবাজারে বিএনপি কর্মীদের বেধড়ক মারধর

সরপঞ্চকে খুনের ঘটনায় নাম ছড়াতেই তড়িঘড়ি ইস্তফা মহারাষ্ট্রের মন্ত্রীর

মহারাষ্ট্রের রাজনীতিতে মহা চমক,  বিজেপির সঙ্গী হচ্ছেন শরদ পওয়ার

জোট ভেঙে দিল্লি বিধানসভা ভোটে ১১ কেন্দ্রে প্রার্থী ঘোষণা অজিত পওয়ারের এনসিপি’র

মহারাষ্ট্রে স্বরাষ্ট্র রইল ফড়নবিশের হাতে, অর্থ পেলেন অজিত, নগরোন্নয়ন গেল শিন্ডের কাছে

মহারাষ্ট্রে মন্ত্রিসভায় দফতর বন্টন, কার ভাগ্যে কী জুটল?

মহারাষ্ট্রে ভোট পড়েছে ৬৫.১ শতাংশ, ১২ বছরের মধ্যে সর্বোচ্চ

অজিতের উপরে আস্থা নেই বিজেপির! মহাদ্যূতির পোস্টারে বাদ শরদের ভাইপো

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]