মহারাষ্ট্রে স্বরাষ্ট্র রইল ফড়নবিশের হাতে, অর্থ পেলেন অজিত, নগরোন্নয়ন গেল শিন্ডের কাছে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অবশেষে মহারাষ্ট্রে মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর ভাগ চূড়ান্ত হল। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের হাতে রইল স্বরাষ্ট্র, আইন ও বিচার-সহ পাঁচ দফতরের দায়িত্ব। উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পওয়ারের কাছে গেল অর্থের মতো গুরুত্বপূর্ণ দফতর। আর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে সন্তুষ্ট হতে হল নগরোন্নয়ন ও পূর্ত দফতর নিয়ে।

গত নভেম্বর মাসে মহারাষ্ট্র বিধানসভা ভোটে তিন চতুর্থাংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করেছিল বিজেপি নেতৃত্বাধীন মহায়ুতি জোট। কিন্তু মুখ্যমন্ত্রী পদ নিয়ে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার সঙ্গে বিজেপির টানাপোড়েন শুরু হয়। শেষ পর্যন্ত গত ৫ ডিসেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ। তাঁর সঙ্গেই উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন মহায়ুতি জোটের বাকি দুই শরিক দল এনসিপি ও শিবসেনার দুই শীর্ষ নেতা অজিত পওয়ার ও একনাথ শিন্ডে। ফের মন্ত্রিসভায় কোন দলের কতজন ঠাঁই পাবেন তা নিয়ে শুরু হয় টানাপোড়েন। সেই টানাপোড়েন শেষে গত ১৫ ডিসেম্বর তিন দল থেকে ৩৯ জন মন্ত্রী হিসাবে শপথ নেন।

ফের শুরু হয় দফতর নিয়ে তিন দলের শীর্ষ নেতাদের মধ্যে স্নায়ুযুদ্ধ। স্বরাষ্ট্র দফতরের মতো গুরুত্বপূর্ণ দফতরের দাবি জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। স্বরাষ্ট্র না হলে অর্থ দফতর দিতে হবে বলে দাবি জানান তিনি। কিন্তু গত মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা অজিত পওয়ার ওই গুরুত্বপূর্ণ দফতর ছাড়তে রাজি হননি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, অর্থ এবং আবগারি দফতর তাঁর দলকে না ছাড়া হলে মন্ত্রিসভা থেকে সরে যাবেন। জোট শরিক দলের দুই নেতার আবদারে পড়েন বিজেপি শীর্ষ নেতৃত্ব। দফায়-দফায় অজিত পওয়ার ও একনাথ শিন্ডের সঙ্গে বৈঠক করে জট কাটানোর পরে শনিবার (২১ ডিসেম্বর) রাতে মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বন্টন করা হয়। তাতে দেখা যায় স্বরাষ্ট্র, আইন ও বিচার, তথ্য ও প্রচার সহ ৫ গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব নিজের হাতেই রেখেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

ফ্লাইট ছাড়তে চাননি পাইলট, একনাথের সর্বনাশে পৌষমাস হল মহিলার

‘বাক-স্বাধীনতা আছে, কিন্তু রসিকতার একটা সীমা থাকা উচিত…’, কামরা বিতর্কে মুখ খুললেন একনাথ শিন্দে

বাক-স্বাধীনতা কোথায়? শিন্ডে সেনার রোষে পড়া কুণাল কামরার পাশে জয়া বচ্চন

একনাথ শিন্দেকে নিয়ে মশকরার বদলা, গুঁড়িয়ে দেওয়া হল কুণাল কামরার স্টুডিও

 ‘আমাকে হাল্কাভাবে নেবেন না’, নাম না করে ফড়নবিশকে হুঁশিয়ারি শিন্ডের

‘বোমা মেরে গাড়ি উড়িয়ে দেব’, একনাথ শিন্ডের প্রাণনাশের হুমকি দিয়ে পুলিশকে মেল

মহারাষ্ট্রে মহায়ুতিতে মহা ফাটল, বিজেপির সঙ্গে দুরত্ব বাড়ছে একনাথ শিন্ডের

মহারাষ্ট্রের রাজনীতিতে মহা চমক,  বিজেপির সঙ্গী হচ্ছেন শরদ পওয়ার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]