ফাঁকা ট্রেনে মহিলাকে গণধর্ষণের পর ছুঁড়ে ফেলা হল চলন্ত ট্রেনের সামনে, নারকীয় ঘটনা হরিয়ানায়

Share:

নিজস্ব প্রতিনিধি, পানিপথ : হরিয়ানার পানিপথ রেল স্টেশনে এক মহিলাকে ফাঁকা ট্রেনে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ৩ ব্যক্তির বিরুদ্ধে। গণধর্ষণের পর সোনিপতে নির্যাতিতাকে চলন্ত ট্রেনের সামনে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নির্যাতিতার দুটি পা কাটা গিয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, গত মাসের শেষের দিকে নিখোঁজ ছিলেন ওই নির্যাতিতা। পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। বাড়িতে রাগ করে বেরিয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন নির্যাতিতার স্বামী। কিন্তু একদিন পেরিয়ে যাবার পরেও বাড়ি না ফেরায় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। এরপরে উদ্ধার কাজে নেমেছে পুলিশ। সোনিপত রেলস্টেশন এর পাশ রক্তাক্ত অবস্থায় ওই নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ। প্রথমে তাঁকে সোনিপতের একটি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রোহতকে স্থানান্তর করা হয়েছে তাঁকে।

নির্যাতিতা জানিয়েছেন, বাড়িতে রাগারাগি করে পানিপথ স্টেশনে পৌঁছেছিলেন। সেখানে বেশ কিছুক্ষণ বসে থাকার পর এক ব্যক্তি তাকে জানান, নির্যাতিতার স্বামী বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে বলেছেন। এই বলে একটি ফাঁকা ট্রেনে তাঁকে নিয়ে যায় এক ব্যক্তি। সেখানেই ওই ব্যক্তি তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপরেই ঘটনাস্থলে আরো দুজন তাকে ধর্ষণ করে বলে অভিযোগ তোলেন নির্যাতিতা। ঘটনার বেশ কিছুক্ষণ পর তাকে চলন্ত ট্রেনের সামনে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। নির্যাতিতার চিৎকার শুনতে পেয়েই রেললাইনে ছুটে আসেন স্থানীয়রা। তারাই রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে পড়ে থাকতে দেখেন। রেল পুলিশে খবর দিলে দ্রুত পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চলন্ত ট্রেনের সামনে তাকে ফেলে দেওয়ায় তার দুটি পা কাটা গিয়েছে বলে জানা গিয়েছে।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

কৃষ্ণনগরে ছাত্রী খুনে গুজরাত থেকে গ্রেফতার দেশরাজের মামা, মূল অভিযুক্ত এখনও অধরা

অন্য মেয়ের সঙ্গে বিয়ে নিয়ে নিত্য অশান্তি, প্রেমিকাকে খুন করে খাদে ফেলল তরুণ

ড্রেন থেকে উদ্ধার মহিলার কাটা মাথা, তদন্তে পুলিশ

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

গেটের সামনে পড়ে মহিলার রক্তাক্ত দেহ, প্রবল চাঞ্চল্য লেদার কমপ্লেক্স এলাকায়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]