তামিলনাডুতে বিষ মদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫১  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কাল্লাকুরিচি জেলায় বিষ মদকাণ্ডে হু হু বাড়ছে মৃতের সংখ্যা। শুক্রবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১। এখন পর্যন্ত তামিলনাডুর হাসপাতালে এখন ভর্তি রয়েছেন ১০০ জন। এই পরিস্থিতিতে তামিলনাডুর মুখ্যসচিব শিবদাস মীনা জেলার পুলিশদের সঙ্গে আলোচনায় বসেছেন।

অন্যদিকে তামিলনাডুতে বিষ মদকাণ্ডে নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। শুধু তাই নয় অসুস্থ হয়ে  যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাদেরকে ৫০ হাজার টাকা করে  আর্থিক সহায়তা করবে তামিলনাডুর সরকার। বর্তমানে বিষ মদকাণ্ডে এখন পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- গোবিন্দ রাজ ওরফে কান্নুকুট্টি, তাঁর স্ত্রী বিজয়া এবং ভাই দামোদরন। এরা সকলেই কাল্লাকুরিচি জেলায় নকল মদ বিক্রি করতেন। শুধু তাই নয় প্রায় ২০০ লিটার মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ ।

এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ডিএমকে সরকার।   মুখ্যমন্ত্রী স্ট্যালিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘এই ঘটনা মর্মান্তিক। অভিযুক্তের আটক করা হয়েছে।  এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।‘ মদ কাণ্ড নিয়ে  পুলিশের তরফে জানান হয়েছে, ‘ঠিক কী সেবন করেছিল তা আমরা তদন্ত করে দেখছি।‘ ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তামিলনাডুতে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

সাত ফুট লম্বা আইস কেকে রতন টাটার সারমেয় প্রেম ফুটিয়ে তুলল তামিলনাড়ুর বেকারী

তামিল নাকি তেলগু? বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু গুকেশ নিয়ে লড়াই শুরু স্ট্যালিন-চন্দ্রবাবুর

বিয়ের প্রস্তাব ফেরানোয় স্কুলে ঢুকে খুন শিক্ষিকাকে, শিহরে ওঠার মতো ঘটনা তামিল-ভূমে

ফের তামিলনাড়ু, হোস্টেলের  মধ্যে ডাক্তারের  হাতে যৌন হেনস্থার শিকার স্কুল পড়ুয়ারা

ফের তামিলনাড়ুতে কুপিয়ে খুন রাজনৈতিক নেতাকে

ফের তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩

তামিলনাডুতে বিষ মদকাণ্ডের প্রতিবাদে অনশনে বসল  AIADMK

থামছে না মৃত্যু মিছিল, তামিলনাডুতে বিষ মদকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬৩

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]