নিজস্ব প্রতিনিধিঃ বিয়ের প্রস্তাব ফেরাতেই এক যুবকের হাতে খুন হয়ে গেলেন শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তাঞ্জাভুরে এলাকায়। সেখানকার একটি স্কুলের শিক্ষিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এক ব্যক্তি। আর সেই প্রস্তাব গ্রহণ না করায় চরম পরিণতি হল ২৬ বছরের শিক্ষিকার। জানা গিয়েছে, নিহত শিক্ষিকার নাম রামানি।
এদিন সকালে মাল্লিপত্তনম সরকারি স্কুলের শিক্ষিকা রামানির উপর হামলা চালায় ৩০ বছরের মাধন। তাতে গলায় গুরুত্বর আঘাত পান শিক্ষিকা। এরপরেই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা সামনে আসতেই তামিল পুলিশ মাধনকে গ্রেপ্তার করেছে। শুধু হয়েছে জিজ্ঞাসাবাদ।
পুলিশে কাছে মাধন জানিয়েছেন, বিবাহের জন্য রামানীর পরিবারের সঙ্গে আলোচনা করা হয়েছিল। কিন্তু সেই সময় রামানী বিয়ের প্রস্তাব গ্রহণ করেনি । এরপরেই হতাশগ্রস্ত হয়ে স্কুলে গিয়ে এদিন তাঁকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে মাধন। ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে এই ঘটনা জানতে পেরেই নিন্দা জানিয়েছেন স্কুল শিক্ষামন্ত্রী আনবিল মহেশ পোয়ামিঝি । তিনি বলেন ,’ শোকসন্তপ্ত পরিবার প্রতি গভীর সমবেদনা । শিক্ষকদের ওপর নির্যাতন বরদাশত করা হবে না। হামলাকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ‘