ফের তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ফের এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে। শনিবার বিরুধুনগর জেলার সাত্তুরের কাছে একটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। আচমকাই  বিকট শব্দ পাওয়া মাত্রই এলাকায় ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে । কারখানার ভিতর থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় এখন প্রাণ হারিয়েছেন তিন জন ব্যক্তি ।

বিরুধুনগরের জেলার এক আধিকারিক জানিয়েছেন, শনিবার সকালে সাত্তুরের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উদ্ধারকারীর দল। শুরু হয়েছে উদ্ধারকাজ। কী করে এমন বিস্ফোরণ হল তা এখন জানা যায়নি। এই ঘটনা নিয়ে কারখানায় যে সুরক্ষা প্রোটোকল রয়েছে তা মূল্যায়ন করতে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, তামিলনাড়ুর কারখানায় বিস্ফোরণের ঘটনা এই প্রথম নয়। এরআগে মে মাসে তামিলনাড়ুর শিবকাশীতে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। আর তাতে অন্ততপক্ষে ১২ জন প্রাণ হারান। এছাড়াও চলতি বছর ফেব্রুয়ারি মাসে  বিরুধুনগরের ভেম্বাকোট্টাইয়ের কাছে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। আর তাতে  পাঁচ মহিলা সহ নয়জন প্রাণ হারান। বারবার কি করে বাজি কারখানায় বিস্ফোরণ হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

সাত ফুট লম্বা আইস কেকে রতন টাটার সারমেয় প্রেম ফুটিয়ে তুলল তামিলনাড়ুর বেকারী

তামিল নাকি তেলগু? বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু গুকেশ নিয়ে লড়াই শুরু স্ট্যালিন-চন্দ্রবাবুর

বিয়ের প্রস্তাব ফেরানোয় স্কুলে ঢুকে খুন শিক্ষিকাকে, শিহরে ওঠার মতো ঘটনা তামিল-ভূমে

ফের তামিলনাড়ু, হোস্টেলের  মধ্যে ডাক্তারের  হাতে যৌন হেনস্থার শিকার স্কুল পড়ুয়ারা

ফের তামিলনাড়ুতে কুপিয়ে খুন রাজনৈতিক নেতাকে

তামিলনাডুতে বিষ মদকাণ্ডের প্রতিবাদে অনশনে বসল  AIADMK

থামছে না মৃত্যু মিছিল, তামিলনাডুতে বিষ মদকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬৩

তামিলনাডুতে বিষ মদকাণ্ডে অসুস্থদের সঙ্গে সাক্ষাৎ কমল হাসানের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]