ফের তামিলনাড়ুতে কুপিয়ে খুন রাজনৈতিক নেতাকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের তামিলনাড়ুতে দলীয় কর্মীকে  খুপিয়ে খুন। মঙ্গলবার সকালে তামিলনাড়ুর মাদুরাইতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন থামিঝাড় কাটচি পার্টির (এনটিকে) এক কর্মী বালাসুব্রহ্মণ্যম। পুলিশ সূত্রে খবর, এদিন সকালে প্রাতঃভ্রমণে যাওয়ার সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

  তামিলনাড়ু পুলিশ জানিয়েছেন, যেখানে এই হত্যার ঘটনাটি ঘটেছে সেখানে কোন সিসিটিভি নেই। তবে কারা এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে । সূত্রের খবর, তিনটি খুনের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন বালাসুব্রহ্মণ্যম। তাই পুলিশের   প্রাথমিক অনুমান, পারিবারিক কলহের জেরেই এদিনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ইতিমধ্যেই থামিঝাড় কাটচি পার্টির কর্মীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।

উল্লেখ্য, এক সপ্তাহ আগে তামিলনাড়ুর বহুজন সমাজ পার্টির প্রধান কে আর্মস্ট্রংকে কুপিয়ে খুনের ঘটনা ঘটে। গ্যাংস্টার আরকট সুরেশকে হত্যার প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড চলে। কে আর্মস্ট্রং হত্যাকাণ্ডে অভিযুক্ত ছিলেন ১১ জন। তাদের মধ্যে মূল অভিযুক্ত  থিরুভেঙ্গাদাম চেন্নাই পুলিশের এনকাউন্টারে প্রাণ হারান। বিএসপি নেতার হত্যার পর তামিলনাড়ু সরকার চেন্নাইয়ের পুলিশ কমিশনার সন্দীপ রাঠোরকে বদল করে। তবে এরপর ফের ঘটল দলীয় কর্মীকে হত্যাকাণ্ড। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর প্রশ্নের মুখে তামিলনাড়ু সরকার।

সাত ফুট লম্বা আইস কেকে রতন টাটার সারমেয় প্রেম ফুটিয়ে তুলল তামিলনাড়ুর বেকারী

তামিল নাকি তেলগু? বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু গুকেশ নিয়ে লড়াই শুরু স্ট্যালিন-চন্দ্রবাবুর

তামিলনাড়ুর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু সহ মৃত ৬

বিয়ের প্রস্তাব ফেরানোয় স্কুলে ঢুকে খুন শিক্ষিকাকে, শিহরে ওঠার মতো ঘটনা তামিল-ভূমে

ফের তামিলনাড়ু, হোস্টেলের  মধ্যে ডাক্তারের  হাতে যৌন হেনস্থার শিকার স্কুল পড়ুয়ারা

ফের তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩

তামিলনাডুতে বিষ মদকাণ্ডের প্রতিবাদে অনশনে বসল  AIADMK

থামছে না মৃত্যু মিছিল, তামিলনাডুতে বিষ মদকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬৩

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]