সুরাপ্রেমীদের জন্য সুখবর, আমেরিকার হুইস্কির উপরে ৫০ শতাংশ কর ছাড়ের ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আমেরিকা সফর থেকে ভারতে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আর তারআগেই আমেরিকান হুইস্কির উপর থেকে ৫০ শতাংশ কর তুলে নিল ভারত সরকার । এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাজস্ব দফতর । সেখানে জানান হয়, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের ঠিক আগে ১৩ ফেব্রুয়ারি ৫০ শতাংশ আমেরিকার হুইস্কির উপর  শুল্ক কমানো হয়েছে । 

এবার থেকে  আমেরিকার বারবন হুইস্কির আমদানির জন্য নেওয়া হবে ১০০ শতাংশ শুল্ক। যা আগে ছিল ১৫০ শতাংশ । বলা বাহুল্য, আমেরিকান পণ্যের উপর শুল্কের পরিমাণ নিয়ে ভারতের ওপর একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। শুধু তাই নয় মোদির সঙ্গে বৈঠকের আগেও শুল্ক নেওয়া নিয়ে বেশ ক্ষুব্ধ ছিলেন আমেরিকার  প্রেসিডেন্ট । তাই বৈঠকে আগেই আমেরিকার হুইস্কির উপরে ৫০ শতাংশ কর ছাড়ের ঘোষণা করে দিল ভারত সরকার । 

উল্লেখ্য, আমেরিকা ভারতে বোর্বন হুইস্কির প্রাথমিক রফতানিকারক দেশ । ভারতের প্রচুর চাহিদা রয়েছে । সেইসঙ্গে বারবন হুইস্কি আমেরিকায় অত্যন্ত জনপ্রিয়।  তাই ভারত বোর্বন হুইস্কির  আমদানির শুল্ক বাড়ায় বেশ অসন্তুষ্ট ছিল আমেরিকা । এই আবহে জনপ্রিয় এই হুইস্কির দাম কমালো ভারত । কিন্তু আমেরিকা থেকে আমদানিকৃত অন্য কোনও মদের উপর শুল্ক হ্রাস করা হয়নি। 

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

ভয়েস অব আমেরিকার প্রায় ৫০০ সাংবাদিককে ছাঁটাই করল ট্রাম্প প্রশাসন

প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আমেরিকা

কমলা হ্যারিসের বিশেষ নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

ট্রাম্পের ওপর গোঁসা, মার্কিন যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা স্থগিত করল কেন্দ্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]