স্বস্তি নেই আমজনতার, রেট অপরিবর্তিত রাখল আরবিআই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মিলল না স্বস্তি। ফের রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।  অর্থাৎ আগের মতো রেপো রেট ৬.৫ শতাংশই থাকছে। বৃহস্পতিবার  গভর্নর  শক্তিকান্ত দাসের নেতৃত্বাধীন ছয় সদস্যের আর্থিক নীতি কমিটি (এমপিসি) রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে টানা নয়বার রেপো রেট অপরিবর্তিত রয়েছে।

রেপো রেট হল যে হারের সুদে বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের কাছ থেকে টাকা ধার নেয় রিজার্ভ  ব্যাঙ্ক।  আর এই রেপো রেটের উপরেই নির্ভর করে ব্যাঙ্কের গ্রাহকদের ঋণের ইএমআইয়ের হার। রেপো রেট কমলে যেমন বাড়ি-গাড়ির ঋণের ক্ষেত্রে ইএমআইয়ের হার কমে যায়, তেমনই রেপো রেট বাড়লে ইএমআইয়ের হার বাড়ে।  বলা বাহুল্য জুলাই মাসে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৪-২৫ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন। আর এরপর হয় আর্থিক নীতি কমিটির বৈঠক । সেখানেই সিদ্ধান্ত হয় রেপো রেট অপরিবর্তিত রাখার।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারি মাসে ২৫ শতাংশ বেসিক পয়েন্ট বাড়িয়ে রেপো রেট (যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্প মেয়াদে ঋণ দেয় রিজার্ভ ব্যাঙ্ক) ৬.৫ শতাংশ করার কথা ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রা নীতি কমিটি। তার পর থেকেই টানা নবমবারের মতো সুদের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক।

রাখিবন্ধনের উপহার, বুধেই রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের!

Repo Rate: মধ্যবিত্তদের সুখবর শোনাল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ি-গাড়ির ইএমআই আরও সস্তা

মিলল রিজার্ভ ব্যাঙ্কের ছাড়পত্র, এবার সরাসরি ঋণও দেবে Flipkart

সাবধান, বাজারে বেড়েছে ৫০০ টাকার জাল নোট

স্বল্প সঞ্চয়ের সুদে কোপ? আরবিআই-র রিপোর্টে জল্পনা

গ্রাহকদের জন্য বড়সড় উপহার আনছে SBI, কমছে হোম লোনের EMI

মধ্যবিত্তদের জন্য সুখবর, বাড়ি, গাড়ি, ব্যক্তিগত ঋণের EMI কমল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]