Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মধ্যবিত্তদের জন্য সুখবর, বাড়ি, গাড়ি, ব্যক্তিগত ঋণের EMI কমল

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ডোনাল্ড ট্রাম্পের শুল্ক কামড়ে যখন রক্তাক্ত শেয়ারবাজার, তখনই মধ্যবিত্তদের জন্য সুখবর দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফের এক দফায় কমল রেপো রেট। আজ বুধবার (৯ এপ্রিল) আরবিআইয়ের মুদ্রা নীতি কমিটির বৈঠকে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে রেপো রেট দাঁড়িয়েছে ৬ শতাংশে। এর জেরে গাড়ি-বাড়ি ও ব্যক্তিগত ঋণে কমছে মাসিক কিস্তি। অর্থা‍ৎ মধ্যবিত্তের পক্ষে বড় স্বস্তি।

দীর্ঘ পাঁচ বছর বাদে গত ফেব্রুয়ারিতেই প্রথম বার রেপো রেট কমানোর পথে হেঁটেছিল রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটি। ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.২৫ শতাংশ করেছিল। চচলতি অর্থ বর্ষে প্রথমবার বৈঠকে বসেছিল আরবিআইয়ের মুদ্রানীতি কমিটি। বৈঠক শেষে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, ‘বিশ্বজুড়ে যে বাণিজ্য যুদ্ধের পদধ্বনি শোনা যাচ্ছে এবং অর্থনৈতিক টালমাটাল চলছে, সে কথা মাথায় রেখে রেপো রেট আরও .২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ রেপো রেট হল (যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্প মেয়াদে ঋণ দেয় রিজার্ভ ব্যাঙ্ক)। আর রিভার্স রেপো রেট (যে হারের সুদে বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের কাছ থেকে টাকা ধার নেয় রিজার্ভ ব্যাঙ্ক)। রেপো রেট বাড়লে তার প্রভাব সরাসরি পড়ে গ্রাহক অর্থা‍ৎ সাধারণ মানুষের উপরে। গাড়ি-বাড়ি ও ব্যক্তিগত ঋণের সুদের উপরে বাড়তি বোঝা চাপে। আবার রেপো রেট কমলে গাড়ি-বাড়ির ঋণের ক্ষেত্রে মাসিক কিস্তির পরিমাণ কমে যায়।

এদিন থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানিযোগ্য ভারতীয় পণ্যের উপরে ২৬ শতাংশ কর কার্যকর হয়েছে। ট্রাম্পের শুল্ক বোমায় ক্ষতবিক্ষত ভারত-সহ গোটা বিশ্বের শেয়ারবাজার। বিশ্বজুড়ে এক অনিশ্চয়তা  তৈরি হয়েছে। ফলে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট অপরিবর্তিত রাখে নাকি কমায় তার দিকেই নজর ছিল আর্থিক বিশেষজ্ঞদের। এদিন সাংবাদিক বৈঠকে রেপো রেট .২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা জানানোর পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর পূর্বাভাস দিয়েছেন, চলতি অর্থবর্ষে জিডিপি ৬.৫ শতাংশই থাকবে।

রাখিবন্ধনের উপহার, বুধেই রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের!

Repo Rate: মধ্যবিত্তদের সুখবর শোনাল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ি-গাড়ির ইএমআই আরও সস্তা

মিলল রিজার্ভ ব্যাঙ্কের ছাড়পত্র, এবার সরাসরি ঋণও দেবে Flipkart

সাবধান, বাজারে বেড়েছে ৫০০ টাকার জাল নোট

স্বল্প সঞ্চয়ের সুদে কোপ? আরবিআই-র রিপোর্টে জল্পনা

গ্রাহকদের জন্য বড়সড় উপহার আনছে SBI, কমছে হোম লোনের EMI

এটিএম থেকে টাকা তুলতে গেলে বাড়তি কড়ি গুনতে হবে, কবে থেকে চালু নয়া নিয়ম?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

}}}হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

>>>পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00