রাস্তা পার হতে গিয়ে বিপত্তি, গাড়ির তলায় পড়ে ছিন্নভিন্ন ৯৩ বছরের বৃদ্ধা

Share:

নিজস্ব প্রতিনিধি : নদিয়ার শান্তিপুর ১২ নম্বর জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু বছর ৯৩-র বৃদ্ধার। স্থানীয়রাই দেহটি প্রথমে দেখে পায়। হাতের আঙুল দেখে দেহ শনাক্ত করে স্থানীয়রা ও পরিবার।

জানা গিয়েছে, সোমবার সকালে শান্তিপুর ১২ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে রাস্তা পাড় হতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন বছর ৯৩-র বৃদ্ধা। একের পর এক গাড়ি বৃদ্ধার দেহের ওপর দিয়ে চলে গিয়েছে বলে অভিযোগ। তারজেরে দেহটি ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। দেহ দেখে শনাক্ত করা সম্ভব ছিল না। বেশ কিছু সময় পরে শান্তিপুর পাঁচপোতা এলাকার বাসিন্দা কুমারী দাসের খোঁজ শুরু করে পরিবার। এলাকার মানুষ খোঁজখবর করতে দেখতে পান জাতীয় সড়কের ওপরে একজনের দেহ পড়ে রয়েছে। এরপরেই বৃদ্ধার হাতের আঙুল দেখে তার মৃতদেহ শনাক্ত করা হয়। এরপর শান্তিপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। রানাঘাট পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে।

মৃত বৃদ্ধার পরিবার সূত্রে খবর, বয়সজনিত কারণে তিনি হাঁটাচলা সেভাবে করতে পারতেন না। তবে সোমবার কিভাবে বাড়ি থেকে বেরিয়ে ১২ নম্বর জাতীয় সড়কে গেলেন তা বুঝতে পারেনি। কি কারণে তিনি রাস্তা পার হচ্ছিলেন তা এখনো পর্যন্ত স্পষ্ট করে বলতে পারেনি তার পরিবার। জানা গিয়েছে, বেশ কিছু বছর আগে তার স্বামী মারা গিয়েছে। তিনি বর্তমানে তার এক মেয়ের বাড়িতেই থাকতেন। এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পরিবারের তরফ থেকে জানা গেছে তার সামান্য মানসিক সমস্যা ছিল। ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

কুলটিতে শুটআউটের ঘটনায় পুলিশের জালে ৩, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

নদিয়ায় সাত সকালে ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য, পরিকল্পিত খুনের দাবি পরিবারের, তদন্তে পুলিশ।

বিপত্তি! স্কুলের ছাদের চাঙর ভেঙে অল্পের জন্য রক্ষা শিক্ষকের, বন্ধ পরীক্ষা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]