মাদুরাইয়ে মর্মান্তিক গতির বলি, একই পরিবারের ৪ জনকে পিষল ঘাতক গাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি, মাদুরাই : বাসস্ট্যান্ড থেকে নেমে রাস্তা পাড় হওয়ার চেষ্টা করছিলেন। আচমকাই দ্রুত গতিতে একটি গাড়ি এসে চোখের নিমেষে পিষে দেয় ৪ জনকে। একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। ঘাতক গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়েছেন আরও ৩ জন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মাদুরাইয়ের(Madurai)  উসিলামপট্টির(Usilampatti ) কুঞ্জমপট্টি (Kunjampatti ) এলাকায়।

জানা গিয়েছে, কুঞ্জমপট্টি গ্রামের সাতজনের একটি দল গিয়েছিলেন উসিলামপট্টি মন্দিরে। সেখানে দর্শন সেরে বাড়ি ফিরছিলেন সকলে। বাসস্ট্যান্ডের সামনেই দাঁড়িয়েছিলেন তাঁরা। সেই সময় রাস্তা পাড় হওয়ার চেষ্টা করছিলেন। আচমকাই একটি গাড়ি দ্রুত গতিতে এসে ৪জনকে পিষে দেয়। ধাক্কা লাগে বাকি ৩জনেরও। তাঁদের জখম গুরুতর বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে এক বছরের একটি শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। গাড়ির ধাক্কায় ৪জন ঘটনাস্থলেই মারা গিয়েছেন।

গাড়ির ধাক্কায় রাস্তায় ৭ জনকে পড়ে যেতে দেখে ছুটে আসে পথচারীরা। তাঁরাই উদ্ধার করে সকলকে উসিলামপট্টি সরকারি হাসাপাতালে নিয়ে গেলে ৪ জনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বাকি ৩ জনের আঘাতও গুরুতর বলে জানায়। সেখানেই ৩ জনের চিকিৎসা চলছে।

ঘটনার পর খবর পেয়ে পুলিশ ৪ টি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গাড়িটি নিয়ে পালিয়ে গিয়েছে চালক। কিন্তু সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের কথা শুনো ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনায় একটি ছোটো শিশুরও মৃত্যু হয়েছে। গাড়ির গতিবেগ কত ছিল, ওই সময় ট্রাফিকের পরিস্থিতি কী ছিল সবটাই তদন্ত করে দেখতে চাইছে পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

সাত সকালে চিৎকার, গণেশ চতুর্থীর পরদিনই শালবনির জঙ্গলে উদ্ধার মৃত হস্তি শাবক

বাঁশদ্রোণীতে প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা, রক্তাক্ত অবস্থায় ছুটছেন মহিলা

বিপত্তি! স্কুলের ছাদের চাঙর ভেঙে অল্পের জন্য রক্ষা শিক্ষকের, বন্ধ পরীক্ষা

খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় CID’র ওপরে আস্থা হাইকোর্টের, কী বলল আদালত?

মর্মান্তিক! ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ৭

যাত্রী তোলা নিয়ে রেষারেষি! ২ গাড়ির সংঘর্ষে মৃত ১, আহত ১২

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]