দিল্লিতে তাপপ্রবাহের সতর্কতা, কত বাড়বে গরম জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি : দেশজুড়ে তাপপ্রবাহের সম্ভাবনার কথা শোনাল মৌসম ভবন। দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি সব থেকে বেশি দিল্লির পরিস্থিতি চ্যালেঞ্জিং হতে চলেছে। মৌসম ভবন সূত্রে খবর,

দিল্লি এবং উত্তর ভারতের বেশ কয়েকটি অঞ্চল তীব্র তাপপ্রবাহের মুখোমুখি হতে চলেছে। এই এলাকার জন্য লাল সতর্কতা জারি করেছে। মৌসম ভবন সূত্রে খবর,  আগামী দিনে দিল্লির তাপমাত্রা ৩৯-৪২ ডিগ্রি সেলসিয়াসে বেড়ে যেতে পারে। ১০ এপ্রিলের মধ্যে দিল্লি সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। সাধারণত দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়ালেই সেই পরিস্থিতিকে তাপপ্রবাহের তকমা দেওয়া হয়। দিল্লিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছোতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

শুক্রবার হাওয়ার জেরে তাপমাত্রা কিছুটা কম ছিল। শনিবার থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সেই তাপমাত্রা একধাপে বেড়ে ৪০ ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। পাশাপাশি রাজধানীর বাতাসের গুণগত মানও সন্তোষজনক নয়। আগামী দু’দিন দিল্লিতে এই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে দিল্লির দূষণ নিয়ন্ত্রক বোর্ড।

এই গরমে শিশু, বয়স্ক ব্যক্তি এবং দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন এমন মানুষদের জন্য স্বাস্থ্যে ঝুঁকি বাড়তে পারে। হিটস্ট্রোক, ডিহাইড্রেশন এবং ক্লান্তির মতো সমস্যা এড়াতে পর্যাপ্ত জলপান এবং ছায়ায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। দিল্লির জলবায়ু সাধারণত এপ্রিল মাসে উষ্ণ হলেও, এবার তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেশি। গত বছর এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির কাছাকাছি ছিল। এখন তা ৪০-র ঘরে পৌঁছে গিয়েছে। এই গরম বৃদ্ধির জন্য মৌসম ভবনের উত্তর-পশ্চিম ভারতে শুষ্ক এবং গরম বাতাস দায়ী বলে জানিয়েছে বিজ্ঞানীরা। এছাড়া, বৃষ্টির অভাব এবং ক্রমবর্ধমান দূষণ পরিস্থিতিকে আরও খরাপ পর্যায় নিয়ে গিয়েছে।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

রোদ ঝলমলে সকাল, কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?

নতুন করে তৈরি নিম্নচাপ, কেমন থাকবে আবহাওয়া? জানুন

নিম্নচাপের দোসর মৌসুমি বায়ু, সোম থেকে দুর্যোগের সম্ভাবনা, জানুন আবহাওয়া

রাজ্য জুড়ে বৃষ্টির সতর্কতা ! উইকেন্ডের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]