Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুকমায় পুলিশের জালে পাঁচ মাওবাদী, উদ্ধার প্রচুর বিস্ফোরক

Share:

নিজস্ব প্রতিনিধি : ছত্তিশগড়ের সুকমায় তল্লাশি অভিযান চালিয়ে পাঁচ জন মাওবাদীকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার করা হয়েছে কিছু বিস্ফোরক। এই বিস্ফোরকগুলির মধ্যে রয়েছে দুটি ব্যারেল গ্রেনেড লঞ্চার ও একটি টিফিন বোমা। বিস্ফোরকগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে।

রবিবার ছত্তিশগড়ের জঙ্গলে মাওবাদীদের ধরতে যৌথ তল্লাশি অভিযান চালায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, বাস্তার ফাইটার ও জেলা পুলিশ বাহিনী। অভিযান চালাতে গিয়ে সিনগাভারামের কাছে কয়েকজনকে সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। নিরাপত্তারক্ষীদের আসতে দেখে লোকানোর চেষ্টা করছিল তারা। এরা প্রত্যেকেই সাদা পোশাকে ছিল। প্রথমে এদেরকে মাওবাদী বলে চেনা যাচ্ছিল না। মোট পাঁচ জনকে পুলিশ আটক করে। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানেই উঠে আসে, তারা প্রত্যেকেই মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত। ধৃত পাঁচ জনের নাম হেমলা পালা, হেমলা হুঙ্গা, সোদি দেবা, নুপ্পো ও কুনজাম মাসা। এরা প্রত্যেকেই চিনতলনর থানা এলাকার বাসিন্দা।

মাওবাদীদের কাছ থেকে বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বিস্ফোরকগুলির মধ্যে রয়েছে দুটি গ্রেনেড লঞ্চার, একটি টিফিন বম্ব, সাতটি জিলেটিন রড, নটি ডেটোনেটর, বিস্ফোরক পাওডার ও বিস্ফোরক তৈরির অন্যান্য সরঞ্জাম।

 

স্বাধীনতার ৭৫ বছর পর টিভির মুখ দেখল গ্রামবাসী, বইছে খুশির হাওয়া

গড়চিরোলিতে এনকাউন্টারে খতম ১২ মাওবাদী, উদ্ধার AK-47-ইনসাস

ছত্তিশগড়ের জঙ্গলে খতম ৭ মাওবাদী, উদ্ধার বিপুল অস্ত্র

ফের ছত্তিশগড়ে খতম মাওবাদী

ছত্তিশগড়ে নিরাপত্তারক্ষীর গুলিতে খতম তিন মাওবাদী

ছত্তিশগড়ে মাওবাদী হামলা, তিন জওয়ানের মৃত্যু

গণধর্ষণের শিকার দুই বোন, অভিযুক্ত বিজেপি নেতার ছেলে

আঘাত ও মৃত্যুর মধ্যবর্তী সময়সীমা অপরাধ কমিয়ে দেয় না: সুপ্রিম কোর্ট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00