Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছত্তিশগড়ের জঙ্গলে খতম ৭ মাওবাদী, উদ্ধার বিপুল অস্ত্র

Share:

নিজস্ব প্রতিনিধি : ছত্তিশগড়ে নিরাপত্তারক্ষীর সঙ্গে সংঘর্ষে খতম ৭ জন মাওবাদী। ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্রও বাজেয়াপ্ত করা হয়েছে। ছত্তিশগড় প্রশাসনের তরফে এই কথা জানানো হয়েছে।

এদিন ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ বাঁধে। এদিন সকাল ছটা নাগাদ ছত্তিশগড়ের জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করে ডিস্ট্রিস্ট রিজার্ভ গার্ড ও স্পেশাল টাস্ট ফোর্সের যৌথ বাহিনী। নিরাপত্তারক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে, টেকমেটা ও কাকুর জঙ্গলের মধ্যে নিরাপত্তারক্ষীদের সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ বাঁধে। নিরাপত্তারক্ষীর সঙ্গে সংঘর্ষে খতম হয় ৭ জন মাওবাদী। এদের মধ্যে দুজন মহিলা সদস্য রয়েছেন। এখনও পর্যন্ত মাওবাদীদের পরিচয় সম্পর্কে জানা যায়নি। বিপুল পরিমাণ অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এরমধ্যে একটি একে ৪৭ রাইফেলও রয়েছে।

এর আগে গত ১৬ এপ্রিল মাসের শুরুতে ছত্তিশগড়ের জঙ্গলে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান হয়েছিল। সেইসময় ২৯ জন মাওবাদীকে খতম করা হয়। শঙ্কর রাও নামে এক মাওবাদী নেতাকে খতম করা হয়েছিল। ছোটেবেথিয়ার বিনাগুণ্ডা ও করোনার জঙ্গলের মধ্যে নিরাপত্তারক্ষীদের সঙ্গে মাওবাদীদের সংঘর্ষের ঘটনাটি ঘটে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ মাওবাদীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে আত্মসমর্পণের কথা জানিয়েছিলেন। গত ২২ এপ্রিল কানকেরে একটি সভা থেকে কড়া বার্তা দিয়েছিলেন শাহ। এরপরই এদিন ফের মাওবাদীদের বিরুদ্ধে অভিযান হল ছত্তিশগড়ের জঙ্গলে।

গড়চিরোলিতে এনকাউন্টারে খতম ১২ মাওবাদী, উদ্ধার AK-47-ইনসাস

সুকমায় পুলিশের জালে পাঁচ মাওবাদী, উদ্ধার প্রচুর বিস্ফোরক

ফের ছত্তিশগড়ে খতম মাওবাদী

ছত্তিশগড়ে নিরাপত্তারক্ষীর গুলিতে খতম তিন মাওবাদী

ছত্তিশগড়ে মাওবাদী হামলা, তিন জওয়ানের মৃত্যু

গণধর্ষণের শিকার দুই বোন, অভিযুক্ত বিজেপি নেতার ছেলে

আঘাত ও মৃত্যুর মধ্যবর্তী সময়সীমা অপরাধ কমিয়ে দেয় না: সুপ্রিম কোর্ট

ওড়িশায় মাওবাদী হামলায় শহিদ তিন CRPF জওয়ান

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00