Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গড়চিরোলিতে এনকাউন্টারে খতম ১২ মাওবাদী, উদ্ধার AK-47-ইনসাস

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মাওবাদী দমন অভিযানে বড়সড় সাফল্য পেল মহারাষ্ট্র পুলিশ। বুধবার ছত্তিশগড় সীমান্ত লাগোয়া গড়চিরোলিতে ছয় ঘন্টা ধরে চলা বন্দুকযুদ্ধ শেষে ১২ মাওবাদীকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। সেই সঙ্গে খতম হওয়া মাওবাদীদের ডেরা থেকে তিনটি একে-৪৭, দুটি ইনসাস, একটি কার্বাইন ও একটি এসএলআর-সহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে। মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে পুলিশের এক সাব ইন্সপেক্টর ও জওয়ান জখম হয়েছেন। যদিও দুজনেই বিপন্মুক্ত বলে জানা গিয়েছে।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এদিন সকালেই গোপন সূত্র মারফত খবর আসে ছত্তিশগড় সীমান্ত লাগোয়া ভান্ডোলি গ্রামে গোপনে ডেরা বেঁধেছে ১৫ মাওবাদী। ওই খবর পেয়েই মাওবাদীদের ধরতে বিশেষ অভিযান চালায় পুলিশের সি-৬০ বাহিনীর সদস্যরা। এক ডেপুটি পুলিশ সুপারের নেতৃত্বে গভীর জঙ্গলে হানা দেওয়া হয়। সকাল ১০টা নাগাদ ডেরার কাছাকাছি পৌঁছেই মাওবাদীদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশে সাড়া না দিয়ে উল্টে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা গুলি চালান অভিযানে যাওয়া পুলিশ কর্মীরা। দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। টানা ছয় ঘন্টা ধরে চলে গুলির লড়াই।

ওই গুলির লড়াইয়ে ১২ মাওবাদীকে খতম করতে সফল হন নিরাপত্তা রক্ষীরা। মাওবাদীদের ছোড়া গুলিতে সি-৬০ বাহিনীর এক এসআই ও জওয়ান আহত হন। আহত দুই পুলিশ কর্মীকে উদ্ধার করে চিকি‍ৎসার জন্য নাগপুরের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ১২ মাওবাদীর মধ্যে শুধুমাত্র একজনকেই শনাক্ত করা সম্ভব হয়েছে। ডিভিসিএম লক্ষণ আতরাম ওরফে বিশাল আতরাম নামে নিহত মাওবাদী নেতা টিপাগড় ডালাম ইউনিটের ইনচার্জ ছিলেন। বাকি ১১ মাওবাদীকে শনাক্ত করার চেষ্টা চলছে।

সুকমায় পুলিশের জালে পাঁচ মাওবাদী, উদ্ধার প্রচুর বিস্ফোরক

ছত্তিশগড়ের বিজাপুরের জঙ্গলে এনকাউন্টারে ১২ মাওবাদী খতম

ছত্তিশগড়ের জঙ্গলে খতম ৭ মাওবাদী, উদ্ধার বিপুল অস্ত্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00