Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছত্তিশগড়ে নিরাপত্তারক্ষীর গুলিতে খতম তিন মাওবাদী

Share:

নিজস্ব প্রতিনিধি : ছত্তিশগড়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম তিন জন মাওবাদী। রবিবার নিরাপত্তারক্ষীরা ছত্তিশগড়ের কানকের জেলায় যৌথ অভিযান চালায়। সেই অভিযানে খতম হয় ওই তিন মাওবাদী।

পুলিশ সূত্রে খবর, কোয়ালিবেড়া থানা এলাকায় ভোমরা-হুরতরাই গ্রামের একটি পাহাড়ি অঞ্চলে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। সীমান্ত রক্ষী বাহিনী ও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। শনিবার রাতেই মাওবাদীদের ধরতে এলাকায় চলে আসেন নিরাপত্তারক্ষীরা। এরপর রবিবার সকালে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। তল্লাশি অভিযান চলাকালীন মাওবাদীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই শুরু হয়। দুই পক্ষের মধ্যে লড়াইতে খতম হয় তিন জন মাওবাদী।

তল্লাশি চালিয়ে এলাকা থেকে মাওবাদীদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। তবে নিহত মাওবাদীদের পরিচয় অবশ্য জানা যায়নি। পুলিশ এই সব মাওবাদীদের পরিচয় জানার চেষ্টা করছে। উল্লেখ্য, পুলিশের কাছে বেশ কিছুদিন ধরেই খবর ছিল যে ভোমরা, হুরতোরাই ও মিচেভেদার বিভিন্ন লুকিয়ে রয়েছে মাওবাদীরা। এই খবর পেয়েই এদিন নিরাপত্তারক্ষীদের যৌথ অভিযান চালানো হয় ছত্তিশগড়ের কানকের এলাকায়।

 

 

 

 

SSC ভবন আসার আগেই আটক সুমন বিশ্বাস, অভিযান রুখতে প্রস্তুত পুলিশ

শিশু মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হাওড়া, জিটি রোডে বিক্ষোভ, মোতায়েন পুলিশ ও র‍্যাফ

মর্মান্তিক মৃত্যু, জমি বিবাদ ঘিরে পুলিশের মারে মৃত্যু বৃদ্ধের, অবরোধ বিক্ষোভ

বাংলাদেশি মডেল শান্তা পালকে ভুয়ো নথি তৈরি করে দেওয়ার ঘটনায় মেমারি থেকে গ্রেফতার আরও এক

নাবালিকাদের দিয়ে দেহব্যবসা, ৪ জনকে ২০ বছরের সাজা আদালতের

নবান্ন অভিযান আটকাতে প্রস্তুত পুলিশ, সচল মঙ্গলাহাটও

বাঁকুড়ায় ১৫ মাসের শিশু খুনের নেপথ্যে অভাব নাকি সম্পর্কের টানাপড়েন? তদন্তে পুলিশ

কলকাতায় জামতারা গ্যাংয়ের পর্দাফাঁস! পুলিশের জালে ৪

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00