দূষণ নিয়ে বাড়ছে উদ্বেগ, আতশবাজি নিষিদ্ধ করার রায়ে কি জানাল সুপ্রিম কোর্ট!

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর দীপাবলির কয়েকদিন আগেই দিল্লি হাইকোর্ট(Delhi High Court) আতশবাজি পুরোপুরি নিষিদ্ধ করে দেয় দিল্লি ও তৎসংলগ্ন এনসিআর এলাকায়(Delhi and NCR Area)। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছিল, আতশবাজি বানানো ও আতশবাজি বিক্রি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ(Fire Crackers Banned)। এমনকি অনলাইন মাধ্যমেও আতশবাজি কেনা বা বিক্রি করা নিষিদ্ধ বলে ঘোষণা হয়েছিল। তার সত্ত্বেও নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দীপাবলিতে আতশবাজি ফাটানোয় মেতে উঠেছিলেন দিল্লি সহ গোটা দেশের মানুষ। এমনকি ছট পুজোয় শব্দবাজির উৎপাত সহ্য করেছে খোদ শহর কলকাতা। অত্যাধিক আতশবাজি পোড়ানোর ফলও ভুগতে হয়েছে দিল্লিবাসীকে। সেখানে দূষণের মাত্রা(Pollution Level) বেড়ে গিয়েছে একলাফে।

আরও পড়ুনঃ লক্ষ্মীর ভান্ডারের টাকা রাজ্য সরকারই দেয়, ভুয়ো খবরের পর্দা ফাঁস করলেন মুখ্যমন্ত্রী

দীপাবলির সময় দিল্লিতে আতশবাজির উপর নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসনের ব্যর্থতার জন্য কর্তৃপক্ষকে প্রশ্ন করে, বিচারপতি অভয় এস ওকা। অগাস্টিন জর্জ মাসিহের একটি বেঞ্চ আরও বলেছে যে ব্যাপক হারে আতশবাজি পোড়ানোর বিষয়টি নাগরিকদের স্বাস্থ্যের মৌলিক অধিকারকেও প্রভাবিত করে।

এই মর্মে দেশের শীর্ষ আদালত দিল্লির পুলিশ কমিশনারকে আতশবাজির উপর নিষেধাজ্ঞার বাস্তবায়ন নিশ্চিত করতে একটি বিশেষ সেল গঠন করার নির্দেশ দিয়েছে। এবং সারা বছর ধরে নিষেধাজ্ঞা কার্যকর রাখার জন্য সমস্ত স্থানীয় থানার এসএইচওদের সজাগ থাকতে হবে। কোনও নির্দিষ্ট গোষ্ঠীকে টার্গেট করে এই নয়া নিয়ম তৈরি হয়নি। সারাবছর ধরেই এই নিয়ম কার্যকর থাকবে বলেও সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞায় জানানো হয়েছে।

আরও পড়ুনঃ দরজা ভেঙে উদ্ধার খেলোয়াড়ের নিথর দেহ, রহস্যজনক মৃত্যুর তদন্তে পুলিশ

আতশবাজি পোড়ানো নিষিদ্ধ হওয়া কি কোনওভাবে দেশের নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করছে? এই প্রশ্নের উত্তরে সুপ্রিম কোর্ট জানায়, দূষণ-মুক্ত পরিবেশে বসবাস করার বিষয়টিও প্রতিটি নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কোনও ধর্মই দূষণ সৃষ্টিকারী কার্যকলাপকে সমর্থন করে না। তাই আতশবাজি নিষিদ্ধ করে দেওয়ার বিষয়টি একেবারেই যুক্তিযুক্ত। নাহলে ভবিষ্যতে দূষণ নিয়ে উদ্বেগ আরও বাড়বে। তখন পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে আর কিছু করার থাকবে না। অতএব দেশের নাগরিকদের তা বোঝা উচিত এবং পরিবেশ দূষণ সম্পর্কে এখন থেকেই সচেতন হওয়া উচিৎ।

‘মোদির শিক্ষাগত সংক্রান্ত নথি প্রকাশের প্রয়োজন নেই’, তথ্য কমিশনের নির্দেশ খারিজ দিল্লি হাইকোর্টের

‘এই মন্তব্য লজ্জাজনক’- ‘শরবত জিহাদ’ সংক্রান্ত বক্তব্যের জন্য রামদেবকে হুঁশিয়ারি হাইকোর্টের‘

‘বিচারকদের বাড়ি থেকেই কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে’, যশবন্ত ভর্মা কাণ্ডে মুখ খুললেন অভিষেক

বাংলোয় ‘টাকার পাহাড়’ উদ্ধারের সঙ্গে বিচারপতির বদলির সম্পর্ক নেই, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

যৌতুক মিলেছিল ২ কোটি, শ্বশুরের আয়ের উ‍ৎস জানতে আদালতে জামাই বাবাজি

‘বিরক্তিকর’, দিল্লি হাইকোর্টের বিচারপতিদের পেল্লাই নির্দেশে বিরক্ত সুপ্রিম কোর্ট

মিলল না স্বস্তি, শিক্ষানবিশ আমলা পূজা খেদকরের জামিন আর্জি খারিজ

বর্ধিত হারে পেনশন দেওয়ার প্রক্রিয়াই বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]