Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘মোদির শিক্ষাগত সংক্রান্ত নথি প্রকাশের প্রয়োজন নেই’, তথ্য কমিশনের নির্দেশ খারিজ দিল্লি হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শিক্ষাগত যোগ্যতা বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বড়সড় স্বস্তি দিল দিল্লি হাইকোর্ট। সোমবার (২৫ অগস্ট) দিল্লি হাইকোর্টের বিচারপতি শচিন দত্ত এ বিষয়ে মুখ্য তথ্য কমিশনের নির্দেশ খারিজ করে দিয়েছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের আর্জির প্রেক্ষিতে এই রায় দিয়েছেন তিনি। যদিও মোদির শিক্ষাগত যোগ্যতা প্রকাশে দিল্লি বিশ্ববিদ্যালয়ের এত আপত্তি কেন, তা নিয়ে প্রশ্ন থাকছেই।

প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। শুধু মোদিই নন, তাঁর মন্ত্রিসভার একাধিক সদস্যর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় যে শিক্ষাগত যোগ্যতার কথা বলেছেন তাঁরা, তার সঙ্গে বাস্তবের মিল নেই বলেও অভিযোগ ওঠে। আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল থেকে বেশ কয়েকজন সমাজকর্মী প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথি প্রকাশের জন্য দাবি জানান।

প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন বলে দাবি করেছেন। ওই দাবি সত্যি কিনা, তথ্য জানার অধিকার আইনে তা জানতে চেয়ে দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আর্জি জানান সমাজকর্মী নীরজ। যদিও তাঁর আর্জিতে সাড়া দেয়নি দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর শিক্ষাগত নথি দেখানো হবে না বলে সাফ জানিয়ে দেয়। দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের রহস্যজনক ভূমিকায় বিস্মিত হয়ে কেন্দ্রীয় তথ্য কমিশনের দ্বারস্থ হন নীরজ। ২০১৬ সালের ২১ ডিসেম্বর কেন্দ্রীয় তথ্য কমিশন দিল্লি বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেয়, ১৯৭৮ সালে যে সমস্ত পড়ুয়া কলা বিভাগে স্নাতক হয়েছে, তাদের সবার নথি দেখাতে হবে। ওই নির্দেশেই সিঁদুরে মেঘ দেখে প্রধানমন্ত্রীর শিক্ষাগত নথি গোপন রাখার চেষ্টা চালানো দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কেন্দ্রীয় তথ্য কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়। মামলার শুনানির প্রথম দিনেই কেন্দ্রীয় তথ্য কমিশনের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করা হয়। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি এ সংক্রান্ত মামলার শুনানি শেষ হওয়ার পর রায়দান স্থগিত রাখেন বিচারপতি শচিন দত্ত দীর্ঘ ছয় মাস বাদে এদিন রায় দিতে গিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রীর শিক্ষাগত নথি প্রকাশ্যে আনার কোনও প্রয়োজন নেই।’

 

‘এই মন্তব্য লজ্জাজনক’- ‘শরবত জিহাদ’ সংক্রান্ত বক্তব্যের জন্য রামদেবকে হুঁশিয়ারি হাইকোর্টের‘

‘বিচারকদের বাড়ি থেকেই কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে’, যশবন্ত ভর্মা কাণ্ডে মুখ খুললেন অভিষেক

বাংলোয় ‘টাকার পাহাড়’ উদ্ধারের সঙ্গে বিচারপতির বদলির সম্পর্ক নেই, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

যৌতুক মিলেছিল ২ কোটি, শ্বশুরের আয়ের উ‍ৎস জানতে আদালতে জামাই বাবাজি

‘বিরক্তিকর’, দিল্লি হাইকোর্টের বিচারপতিদের পেল্লাই নির্দেশে বিরক্ত সুপ্রিম কোর্ট

মিলল না স্বস্তি, শিক্ষানবিশ আমলা পূজা খেদকরের জামিন আর্জি খারিজ

দূষণ নিয়ে বাড়ছে উদ্বেগ, আতশবাজি নিষিদ্ধ করার রায়ে কি জানাল সুপ্রিম কোর্ট!

হচ্ছেটা কী? স্ত্রীর লিঙ্গ পরীক্ষার দাবি নিয়ে আদালতের দ্বারস্থ স্বামী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00