Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলোয় ‘টাকার পাহাড়’ উদ্ধারের সঙ্গে বিচারপতির বদলির সম্পর্ক নেই, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলো থেকে ‘টাকার পাহাড়’ উদ্ধারের সঙ্গে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বদলির কোনও সম্পর্ক নেই বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় শীর্ষ আদালতের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বদলির প্রক্রিয়ার সঙ্গে তাঁর বাড়িতে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের অভিযোগের তদন্তের সাথে সম্পর্কিত নয়। সুপ্রিম কোর্টের  নির্ধারিত পদ্ধতি অনুসারে অভ্যন্তরীণ তদন্ত হচ্ছে।’ একই সঙ্গে এও বলা হয়েছে, বিচারপতির বদলি নিয়ে যে সমস্ত সংবাদ প্রচার হচ্ছে তা ভিত্তিহীন এবং বিভ্রান্তিমূলক।

উল্লেখ্য, দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার নিয়ে তোলপাড় গোটা দেশ। হোলির সময়ে বিচারপতি বর্মার দিল্লির বাংলোয় আগুন লেগেছিল। সেই সময় অবশ্য বাড়িতে বিচারপতি কিংবা তাঁর পরিবারের সদস্যরা ছিলেন না। আগুন নেভাতে গিয়েই চক্ষু চড়কগাছ হয়ে যায় দমকল কর্মীদের। বাড়ির বিভিন্ন আংশ থেকে রাশি-রাশি টাকার খোঁজ মেলে। দমকলের তরফে বিষয়টি জানানো হয় দিল্লি পুলিশকে। আর দিল্লি পুলিশের তরফে সুপ্রিম কোর্টের গোচরে আনা হয় বিষয়টি। এক কর্মরত বিচারপতির বাড়ি থেকে রাশি-রাশি টাকা উদ্ধারের পিছনে যে ‘ডাল মে কুছ কালা হ্যায়’ তা নিয়ে কোনও সন্দেহ হয়নি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার।

গতকাল বৃহস্পতিবারই (২০ মার্চ) তিনি সুপ্রিম কোর্টের কলেজিয়ামের জরুরি বৈঠক ডাকেন। ওই বৈঠকেই অভিযুক্ত বিচারপতি যশবন্ত বর্মাকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করার সিদ্ধান্ত হয়। শুধু তাই নয়, দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায়কেও এ বিষয়ে শুক্রবারের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন দেশের প্রধান বিচারপতি।

কর্মরত বিচারপতির বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধারের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় বিচার ব্যবস্থার স্বচ্ছতা। যদিও বিচারপতি বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন। সংগঠনের তরফে তীব্র উষ্মা প্রকাশ করে বলা হয়েছে, ‘এলাহাবাদ হাইকোর্ট কোনও আস্তাকুঁড়ে নয়। অভিযুক্ত এবং কলঙ্কিত কোনও বিচারপতিকে মেনে নেওয়া হবে না।’

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিতেই দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন

‘একজনও অযোগ্য প্রার্থী তালিকায় ঢুকলে ফল ভুগতে হবে’,কড়া বার্তা সুপ্রিম কোর্টের

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, কবে শুনবে শীর্ষ আদালত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00