Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যৌতুক মিলেছিল ২ কোটি, শ্বশুরের আয়ের উ‍ৎস জানতে আদালতে জামাই বাবাজি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘এ যে বড় রঙ্গ জাদু, এ যে বড় রঙ্গ’। বিয়েতে শ্বশুরবাড়ি থেকে যৌতুক হিসাবে ২ কোটি পেয়েছিলেন। কিন্তু স্ত্রীর সঙ্গে বেশিদিন সুখে ঘর করা হয়নি। তাই স্ত্রীকে শিক্ষা দিতে যৌতুক বাবদ পাওয়া টাকার উ‍ৎস জানতে আয়কর তদন্তের দাবি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জামাই বাবাজীবন।  কিন্তু নিরাশ হতে হয়েছে তাঁকে। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় ও বিচারপতি তুষার রাও গাদেলার ডিভিশন বেঞ্চ জামাই বাবাজীবনের ওই আবদার কারিজ করে দিয়েছেন। দুই বিচারপতি জানিয়েছেন ‘স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহে হস্তক্ষেপ করা আদালতের কাজ নয়। শ্বশুরবাড়ি থেকে ২ কোটি টাকা যৌতুক পাওয়ার ঘটনায় আবেদনকারীর কোনও মৌলিক ও আইনি অধিকার লঙ্ঘিত হয়নি।’

আদালত সূত্রে জানা গিয়েছে ২০২২ সালে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন আবেদনকারী। যদিও সেই বিয়ে বেশিদিন টেকেনি। কিছুদিনের মধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। বধূ নির্যাতনের অভিযোগ তুলে পুলিশে অভিযোগ দায়ের করেন স্ত্রী। আর তাতেই চটে গিয়ে ধনী শ্বশুরকে শিক্ষা দেওয়ার ছক কষেন জামাই। বিয়েতে কীভাবে শ্বশুর তাঁকে ২ কোটি টাকা যৌতুক দিলেন এবং জাঁকজমকভাবে বিয়ের অনুষ্ঠান করলেন, কোথা থেকে ওই বিপুল পরিমাণ টাকা এল তা তদন্ত করে দেখার আর্জি জানিয়ে প্রথমে আয়কর দফতরের দ্বারস্থ হন জামাই বাবাজীবন।

কিন্তু আয়কর বিভাগ উচ্চবাচ্য না করায় সটান দিল্লি হাইকোর্টের দরজায় কড়া নাড়েন। আর্জিতে শ্বশুরের আট বছরের আয়কর সংক্রান্ত নথি খতিয়ে দেখার জন্য আয়কর বিভাগকে নির্দেশ দেওয়ার আবেদন জানান জামাই বাবাজীবন। যদিও ওই আর্জি পত্রপাঠ খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আর্জি খারিজ করতে গিয়ে বিচারপতিরা বলেন, ‘

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00