রাখে হরি মারে কে? ৬০ ফুট উঁচু চলন্ত নাগরদোলা থেকে ছিটকে পড়েও বেঁচে গেল কিশোরী

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, ‘রাখে হরি মারে কে’ এই ঘটনার জলজ্যান্ত প্রমাণ মিলল আবারও। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের এক মেলায়। নাগরদোলায় চড়ার এক ঘটনাকে কেন্দ্র করে মেলার আনন্দঘন পরিবেশ মুহূর্তেই থমথমে হয়ে যায়। যোগীরাজ্যের লখিমপুর খেরির নিঘাসন এলাকার রাকেহতি গ্রামে একটি মেলায় হাজির হয়েছিল ১৩ বছরের এক কিশোরী। কিন্তু ঘুণাক্ষরেও সে টের পায়নি তাঁর সামনে অপেক্ষা করছে কঠিন বিপদ।

আরও পড়ুনঃ ভেঙে চুরমার সব রেকর্ড, প্রথম দিনেই ১৭৫ কোটির গণ্ডি পার ‘পুষ্পা ২’-র

এদিন মেলায় আনন্দ করতেই নাগরদোলায় চড়ে বসে সে। কিন্তু নাগরদোলা চলতে শুরু করার পর ভারসাম্য হারিয়ে নিচের দিকে ছিটকে পড়ে গিয়ে কোনওরকমে ঝুলতে থাকে সে। এই হাড় হিম করা ঘটনা ঘটা মাত্রই ভয় পেয়ে মেলায় আসা বাকি লোকজনেরা। ভিড় জমতে শুরু করে নাগরদোলার সামনে। এদিকে মেয়েটি তখনও ঝুলে রয়েছে নাগরদোলায়। ঘটনাটি ঘটা মাত্রই নাগরদোলার ঘূর্ণন সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়। তার সত্ত্বেও মেয়েটি বিপদমুক্ত হয়নি, কারণ তখনও প্রায় ৬০ ফুট উঁচুতে সংকটজনক অবস্থায় ঝুলে রয়েছে সে। এরপর কি ঘটবে তার সবার অজানা।

আরও পড়ুনঃ ময়দানে মুখোমুখি ভিনিসিয়ুস-নেইমার! আসন্ন ক্লাব বিশ্বকাপে একগুচ্ছ নয়া চমক

১৩ বছরের ওই কিশোরী বারবার পিছলে পড়ছিল তবু কোনওমতে সে নাগরদোলার রডগুলিকে জড়িয়ে ধরে রেখেছিল। ঝুলে থাকা অবস্থাতেই সাহায্যের জন্য চিৎকার করছিল সে। এরপর মেলা আয়োজকদের তৎপরতায় মেয়েটিকে নিরাপদে নিচে নামানো হয়। সেখানকার সাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রাজীব নিগম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মেয়েটি বর্তমানে নিরাপদে রয়েছে। কিন্তু এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। অনেকেই আবার বলেছেন,  নাগরদোলার মতো বিপজ্জনক রাইড বন্ধ করে দেওয়া উচিৎ। যদিও জানা গিয়েছে, ওই মেলায় নাগরদোলা বসানোর অনুমতি ছিল না, কিন্তু তার সত্ত্বেও কিভাবে তা সম্ভব হল সেটাই এখন খতিয়ে দেখছে পুলিশ।

নিজের পায়ের ছবি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয়! আপনিও করতে পারেন এই কাজ

পেট্রোল পাম্পে মহিলা গ্রাহকের তাণ্ডব! কর্মীর বুকে বন্দুক ঠেকিয়ে হত্যার হুমকি

ধুম মাচালে নেচে হবু বউকে খুশি করার চেষ্টা, পর্তুগিজ বরের কাণ্ডে হেসে ফেললেন হৃত্বিক

চলন্ত গাড়ির রুফটপে উদ্দাম ‘রাসলীলা’, ট্রাফিক আইন ভেঙে বড় জরিমানা গুনতে হল যুগলকে

ছিঃ! সামান্য রূপোর গয়নার লোভে মাকে দাহ করতে দিল না ছেলে, এরপর কী হল?

অমলিন দেশপ্রেম! ধাবা থেকে বেরোতেই সেনা জওয়ানদের উপর পুষ্পবৃষ্টি, মন কাড়ল ভিডিও

যুদ্ধে জিতলে কোহলিকে পাকিস্তানে নিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ পাক শিশুর, ভাইরাল ভিডিও দেখে তুমুল হাসির ঝড় নেটদুনিয়ায়

চেন্নাইয়ে বিদেশী ছাত্রীকে নির্যাতন, মারধর, অটোচালকের বিরুদ্ধে মামলা দায়ের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]