নাজেহাল অবস্থা, জল সংকটের মাঝে  ৫০ ডিগ্রি ছুঁল দিল্লির তাপমাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। তীব্র দাবদাহ অব্যাহত দিল্লি সহ উত্তর ভারতের একাধিক রাজ্য। বর্তমানে তাপপ্রবাহের জেরে  দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও পঞ্জাবে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সোমবার দিল্লির তাপমাত্রা ৫০ ডিগ্রি ছুঁয়েছে। যা গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। মুঙ্গেশ্বর, নারেলা, নজফগড়, পিতমপুরা, পুশা, জফরপুরে হিটওয়েভের সর্বাধিক প্রভাব পড়েছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, মঙ্গলবার দিল্লিতে  লাল সতর্কতা জারি  হয়েছে। তবে বুধ ও বৃহস্পতিবার হালকা বৃষ্টির  সম্ভাবনা রয়েছে। কিন্তু তাতে খুব একটা গরম কমবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে দাবদাহের মাঝে  দিল্লিতে চলছে তীব্র জল সংকট । জনবহুল এলাকাতে মিলছে না জল।  আর তাতে কার্যত নাজেহাল অবস্থা আমজনতার। কবে মিলবে স্বস্তি তা এখন অস্পষ্ট ।

 অন্যদিকে উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড-সহ উত্তর ভারতে তাপমাত্রা ৪৬ ডিগ্রির উপরে উঠছে। বিহারে গত ২৪ ঘণ্টায় প্রচণ্ড গরম ও আর্দ্রতার কারণে ২২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি উত্তরাখণ্ডে চলছে তাপপ্রবাহ। বর্তমানে দেরাদুনে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.১ ডিগ্রি সেলসিয়াস এবং মুসৌরিতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এমনকি পৌরি ও নৈনিতালের মতো পার্বত্য শহরগুলিতে চলছে তাপপ্রবাহ ।  কবে দেখা মিলবে বৃষ্টির সেই দিকেই তাকিয়ে রয়েছে আমজনতারা।

ফের দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি, ঘটনাস্থলে পুলিশ ও বম্ব স্কোয়াড

অভিযোগ শোনার সময়েই মুখ্যমন্ত্রীকে কষে থাপ্পড়, আটক হামলাকারী

সাত সকালে দিল্লিতে বোমাতঙ্ক,৫০টির বেশি স্কুলে হুমকি মেল

বিদেশি সাইবার চক্রের পর্দাফাঁস, দিল্লি থেকে ৩ নাইজেরিয়ান নাগরিক গ্রেফতার

ভয়াবহ সংবাদ, টানা তিন দিন চলবে তাপপ্রবাহ, পারদ পৌঁছবে ৪৫ ডিগ্রিতে

নারকীয়তা, দিল্লিতে সুটকেসবন্দি নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধারে চাঞ্চল্য

দিল্লি বিমানবন্দরে টানা ৯০ দিন বন্ধ ১১৪টি বিমানের ওঠানামা

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]