Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আপ বিধায়ককে ‘বদ চরিত্র’ হিসেবে ঘোষণা করল দিল্লি পুলিশ

শুধু তাই নয়, দিল্লি পুলিশের পক্ষ থেকে ওখালার আপ বিধায়ককে স্বভাবগত অপরাধী হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজনৈতিক ‘দাসত্ব’ করার ক্ষেত্রে নির্লজ্জতার সব সীমা পার করল অমিত শাহের অধীনস্ত দিল্লি পুলিশ। রাজনৈতিক প্রভুদের খুশি রাখতে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির বিধায়ক আমানাতুল্লাহ খানকে ‘বদ চরিত্রের ব্যক্তি’ হিসেবে ঘোষণা করল রাজধানীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ। শুধু তাই নয়, দিল্লি পুলিশের পক্ষ থেকে ওখালার আপ বিধায়ককে স্বভাবগত অপরাধী হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে। জামিয়া নগর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের প্রস্তাব মেনেই আমানাতুল্লাহকে ‘বদ চরিত্রের ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে। কোনও জনপ্রতিনিধিকে ‘বদ চরিত্র’ হিসেবে ঘোষণা করা নজিরবিহীন বলেই জানিয়েছেন দিল্লি পুলিশের প্রাক্তন আধিকারিকরা।  

গতকাল বৃহস্পতিবার শাহিনবাগে দিল্লি পুরসভার বুলডোজার অভিযানের সময়ে স্থানীয় বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে বাধা দিয়েছিলেন ওখলার আপ বিধায়ক আমানাতুল্লাহ খান। সরকারি কাজে বাধা দেওয়ার জন্য সঙ্গে সঙ্গেই জনপ্রিয় বিধায়ককে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। আদালতে পেশ করা হলে তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। রাতেই ওখলার বিধায়ককে তিহাড় জেলে পাঠানো হয়। পুলিশি হেফাজতে থাকার সময়েই নিজের টুইটারে দিল্লি পুলিশকে বিঁধে আমানাতুল্লাহ এক পোস্ট করেন। ওই পোস্টে তিনি লেখেন, ‘সাধারণ মানুষের স্বার্থে বার বার প্রতিবাদ করব। তাতে যত বার জেল যেতে হয়, তত বার জেলে যেতে প্রস্তুত আছি।’

দিল্লি পুলিশ বদ চরিত্র হিসেবে ঘোষণা করলে কী হবে, স্থানীয়দের কাছে কতটা জনপ্রিয় ওখলার আপ বিধায়ক, শুক্রবার তার প্রমাণ মিলেছে। বিধায়কের গ্রেফতারির প্রতিবাদে শাহিনবাগ সহ ওখলার বিভিন্ন মার্কেট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।      

রুশ গুপ্তচর পুত্রবধূ মামলা : সুপ্রিমকোর্টের রোষের মুখে দিল্লি পুলিশ, তদন্ত হবে রাশিয়ায়

‘যা বলেছি, তা-ই হয়েছে, সত্যি-মিথ্যা প্রমাণ হবে!’, শিশুনিগ্রহ নিয়ে দিল্লি পুলিশকে চ্যালেঞ্জ মমতার

জামিনে মুক্ত ‘খুনে’ অভিযুক্তকে ৬০০ কিমি তাড়া করে পাকড়াও পুলিশের

দিল্লিতে রোমিওদের ‘সবক’ শেখাতে ‘শিষ্টাচার স্কোয়াড’ গড়ল পুলিশ

ইনস্টাগ্রামের বন্ধুর সঙ্গে দেখা করতে এসে দিল্লির হোটেলে ধর্ষণের শিকার ব্রিটিশ তরুণী

‘২ হাজারে বডি ম্যাসাজ, বাড়তি দিলে…‘,  দিল্লিতে স্পা সেন্টারের আড়ালে রমরমা দেহ ব্যবসার পর্দাফাঁস

জেড ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন কেজরিওয়াল, সিদ্ধান্ত শাহের মন্ত্রকের

এক কোটির মাদক-সহ অবশেষে পুলিশের জালে দিল্লির ‘লেডি ডন’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00