হাসপাতালে চার তলা থেকে ঝাঁপ, তৎক্ষণাৎ মৃত্যু রোগীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আচমকাই হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন  চিকিৎসাধীন রোগী। ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকার একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই ঘটে এই ঘটনা। জানা গিয়েছে, নিহত ওই ব্যক্তি হলেন বছর ৬৩-এর মোহন গার্ডেন। তিনি দিল্লি হাইকোর্টের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। বেশ কয়েকদিন ধরেই অসুস্থতার কারণে তিনি ভর্তি ছিলেন হাসপাতালে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শুক্রবার রাত ৮টা নাগাদ মোহন গার্ডেন হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দেন। এই ঘটনার পর তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। তবে এখন পর্যন্ত কোন সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে খবর। হাসপাতাল সূত্রে খবর, আত্মঘাতী ওই রোগী মানসিক অবসাদের জন্য ভর্তি হয়েছিলেন। চলছিল চিকিৎসা।

তাই  প্রাথমিক ভাবে মনে করা হয়েছে, অত্যাধিক মানসিক চাপের জন্য আত্মঘাতী হয়েছেন মোহন গার্ডেন। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে  এই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে কী নিয়ে দিল্লি হাইকোর্টের অবসরপ্রাপ্ত কর্মী অবসাদের মধ্যে ছিলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই এর মোহন গার্ডেনের পরিবারের সঙ্গে কথা বলা শুরু করেছে পুলিশ। তবে আচমকাই হাসপাতালের মধ্যে আত্মহত্যা কাণ্ডে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

ফের দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি, ঘটনাস্থলে পুলিশ ও বম্ব স্কোয়াড

অভিযোগ শোনার সময়েই মুখ্যমন্ত্রীকে কষে থাপ্পড়, আটক হামলাকারী

সাত সকালে দিল্লিতে বোমাতঙ্ক,৫০টির বেশি স্কুলে হুমকি মেল

বিদেশি সাইবার চক্রের পর্দাফাঁস, দিল্লি থেকে ৩ নাইজেরিয়ান নাগরিক গ্রেফতার

নারকীয়তা, দিল্লিতে সুটকেসবন্দি নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধারে চাঞ্চল্য

দিল্লি বিমানবন্দরে টানা ৯০ দিন বন্ধ ১১৪টি বিমানের ওঠানামা

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

দিল্লি-অটোয়া সঙ্ঘাত তুঙ্গে, জি-৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণই জানাল না কানাডা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]