বেনজির দৃশ্যের সাক্ষী শীর্ষ আদালত, এজলাসেই ফুল বিনিময় করে বিয়ের প্রস্তাব ধর্ষক ও নির্যাতিতার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এক বেনজির দৃশ্যের সাক্ষী থাকল দেশের শীর্ষ আদালত। আজ বৃহস্পতিবার (১৫ মে) শীর্ষ আদালতের এজলাসে ধর্ষণের দায়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত ধর্ষক ও নির্যাতিতা অতীত ভুলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছাপ্রকাশ করেন এবং সৌজন্য হিসাবে ফুলের তোড়া বিনিময় করেন। আর ওই অভাবনীয় দৃশ্যের সাক্ষী থাকেন বিচারপতি থেকে শুরু করে আইনজীবীরা। করতালি দিয়ে দুজনকে […]
বিকাশ ভবনে রাতে সুপরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা নকশালপন্থীদের, দায় এড়ালেন আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিনিধি,সল্টলেক: চাকরিহারা শিক্ষকদের আন্দোলন ঘিরে বৃহস্পতিবার (১৫ মে) রণক্ষেত্রের চেহারা নিল বিকাশভবন। পুলিশের অভিযোগ, সকাল থেকেই চাকরিহারা আন্দোলনকারীদের ভিড়ে সামিল ছিল নকশালপন্থীরা। দিনভর বেনজির তাণ্ডব চালায়। রাত বাড়তেই বিকাশ ভবনে(Bikas Bhavan) অবরোধ তুলতে যাওয়া পুলিশের উপরে হামলা চালাতে শুরু করে। ইট-পাথর ছোড়ার পাশাপাশি বিভিন্ন ভারী বস্তু ছুড়তে শুরু করে। নকশালীদের হামলায় বেশ কয়েকজন পুলিশ […]
স্বঘোষিত ‘যোগ্য’ চাকরিহারাদের অবরোধ তোলা ঘিরে রণক্ষেত্র বিকাশ ভবন

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: আবারও বিকাশ ভবনের সামনে ধুন্দুমার পরিস্থিতি। বৃহস্পতিবার রাতে চাকরি হারাদের অবরোধ হটাতে গেলে শুরু হয় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের তুমুল ধস্তাধস্তি। পুলিশ লাঠিচার্জ করলে একাধিক চাকরিহারাদের আহত হতে হয়।বিকাশ ভবনের সামনে চাকরি হারাদের অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে তুমুল ধস্তা ধস্তি শুরু হয়ে যায়। বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। পুলিশ সাইরেন বাজাচ্ছেন। রেলিং […]
১৮ মে পর্যন্ত ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি, জানালেন পাক বিদেশমন্ত্রী ইসহাক দার

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে বড় এবং গুরুত্বপূ্র্ণ তথ্য জানিয়েছেন পাক উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। আজ বৃহস্পতিবার (১৫ মে) পাকিস্তান সংসদের উচ্চকক্ষ সিনেটে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘পাকিস্তান ও ভারতের মধ্যে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল বুধবার (১৪ মে) দুই দেশের সামরিক অভিযানের […]
রাতের মধ্যে দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, সর্তকতা জারি

নিজস্ব প্রতিনিধি: কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি। পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও বাঁকুড়া জেলায় এই দুর্যোগ রাতের মধ্যে আসছে। কোথাও কোথাও ৬০থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পক্ষ থেকে সতর্ক করা হয়েছে এই কয়টি জেলার সাধারণ মানুষ জনকে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ঝড় শুরু […]
ইন্দোনেশিয়ার পরে ৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

ইন্দোনেশিয়ার পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। বৃহস্পতিবার (১৫ মে) তুরস্কের মধ্যাঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পনমাত্রা ৫.২।
ফের বিজেপিতে ভাঙন নবদ্বীপ ও মালদায়, একাধিক পরিবার যোগ দিল তৃণমূল শিবিরে

নিজস্ব প্রতিনিধি, মালদা ও নদিয়া: ফের বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল বিজেপির পঞ্চায়েত সদস্যা।নবদ্বীপ ব্লকের চরস্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা পিংকি মন্ডল বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নবদ্বীপ ব্লকের(Nabwadip Block) চর স্বরুপগঞ্জ তৃণমূল কার্যালয়ে দলত্যাগী পঞ্চায়েত সদস্যার হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিমান কৃষ্ণ সাহা। […]
ট্রাম্পকে কটাক্ষ করে টুইট, নাড্ডার ধমকে তড়িঘড়ি পোস্ট মুছলেন ‘রিভলবার রানি’

যেখানে apple-এর সিইও-কে ট্রাম্প ভারতে উৎপাদন না করার একটি পোস্ট করেছিলাম। আমি আমার ব্যক্তিগত মতামতের পোস্টটি করার জন্যে দুঃখিত।
বসিরহাটে গভীর রাতে খোলা রাস্তায় আঁকা হয় পাকিস্তানের পতাকা, মুছে দিল পুলিশ

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: রাতের অন্ধকারে রাস্তার উপরে পাকিস্তানি পতাকা আঁকছিলেন কে বা কারা। পুলিশকে খবর দিলে পুলিশ এসে সেইগুলি মুছে দিয়ে যায়।ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার হেমনগর থানার(Hemnagar P.S.) কালিতলা গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায়। কে বা কারা রাতের অন্ধকারে এসে পি ডব্লিউ ডি রোডের(PWD Road) উপরে পাকিস্তানের পতাকা এঁকে দিয়ে যায়, তা নিয়ে তদন্ত […]
কার্নিশ থেকে আচমকা ঝাঁপ পরীক্ষার্থীর, শোরগোল বিকাশ ভবনে

নিজস্ব প্রতিনিধি: সল্টলেকে বিকাশ ভবন এর ভিআইপি গেটের ভেতর দিয়ে ঢুকে উপর থেকে কার্নিশ থেকে ঝাঁপ দিলেন এক পরীক্ষার্থী। পাঁচ তলার খোলা জানালা থেকে কার্নিশ বেয়ে নেমে ঝাঁপ দেয়। সেই পরীক্ষার্থী পায়ে চোট পেয়েছেন। এদিকে যে চাকরি প্রার্থীরা বিকাশ ভবনে বিক্ষোভ দেখা ছিলেন তারা ওই পরীক্ষার্থীকে আটক করে। কিন্তু ওই পরীক্ষার্থী কোন পরীক্ষার রেজাল্ট জানতে […]
পাকিস্তানকে সাহায্যের জের, তুর্কি সংস্থার বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক কেন্দ্রের
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁও কাণ্ডের প্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধে ইসলামাবাদকে সমরাস্ত্র দিয়ে পূর্ণ সাহায্য করেছে তুরস্ক। এমনকি ভারতের বিভিন্ন শহরে সামরিক ঘাঁটিতে আক্রমণ করতে তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করেছিল পাকিস্তানি সেনা। আর ওই খবর জানাজানি হতেই তুরস্ককে বয়কটের ডাকে সরব হয়েছে দেশের মানুষ। শেষ পর্যন্ত সাধারণ মানুষের দাবির কাছে মাথানত করেই তুর্কি সংস্থা সেলেবি […]
সোনারপুরে রেল অবরোধের জেরে ব্যহত দক্ষিণের পরিষেবা, নাজেহাল যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : সোনারপুর স্টেশনে অবরোধের জেরে ব্যহত শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। এই শাখায় বর্তমানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যার ফলে চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা। অফিস টাইমে ট্রেন চলাচল ব্যহত হওয়ায় যাত্রীরা অসন্তুষ্ট হয়েছেন। জানা গিয়েছে, ডায়মন্ডহারবার লোকাল একটি ট্রেন তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। সেই কারণে অনেক যাত্রী ওই ট্রেনে উঠতে পারেননি বলে অভিযোগ। […]
আচমকাই সংসদে হানা ‘ভূতের’, হৃদযন্ত্র খানিকক্ষণের জন্য থমকে গেল সাংসদদের, তার পর..

আন্তর্জাতিক ডেস্ক: আচমকা এ কী কাণ্ড পার্লামেন্টে! ‘ভুতের’ বেশ ধরে পার্লামেন্টে হাজির ইতালির বিরোধী দলের একজন সাংসদ। জানা গিয়েছে, ওই সাংসদকে সঙ্গে সঙ্গে টেনে-হিঁচড়ে বের করে দেওয়া হয় সংসদ থেকে। একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ১৪ মে অর্থাৎ বুধবার পার্লামেন্টে অধিবেশন চলছিল। সেই সময় ‘+ইউরোপা’ দলের একজন সদস্য রিকার্ডো ম্যাগি ভূতের পোশাক পরে […]
পিএসএলে খেলার জন্য বিসিবির কাছে ছাড়পত্র চাইলেন সাকিব আল হাসান

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তান সুপার লিগ দিয়েই ফের ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান। লাহোর কালান্দার্সের জার্সি গায়ে বাইশ গজ কাঁপানোর কথা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের। আর পিএসএলে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছাড়পত্র চেয়ে বৃহস্পতিবারই (১৫ মে) আবেদন করেছেন তিনি। যদিও সাকিবকে আদৌ ছাড়পত্র দেওয়া হবে কিনা তা নিয়ে সন্দেহ […]
অদ্ভুত নিয়ম! এখানে বিয়ের আগে বরের কৌমার্যের পরীক্ষা নেন কনের ‘মাসি’

এমন একটি জায়গা আছে, যেখানে বিয়ের আগে হবু বরের ‘ভার্জিনিটি বা কুমারিত্ব’ দেখে নেওয়া হয়। তাও আবার এই পরীক্ষাটি করেন কণের ‘মাসি’।
দলে কোণঠাসা শশী শেষ পর্যন্ত নিজেই গাইলেন নিজের সাফাই

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: সেনাবাহিনীর করা অপারেশন সিঁদুরের প্রশংসা করে কংগ্রেস দলের অভ্যন্তরেই সমালোচনার মুখে পড়েছেন তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর। দল থেকে বলা হয়েছে, গণতান্ত্রিক কংগ্রেসে প্রত্যেকেরই বাক স্বাধীনতা রয়েছে। কিন্তু শশী থারুর লক্ষ্মণরেখা পার করে ফেলেছেন। এবার এই বিষয়ে মুখ খুললেন শশী। কংগ্রেস সাংসদ অত্যন্ত স্পষ্ট করে বলেছেন, তিনি অপারেশন সিঁদুর নিয়ে যা বলেছেন […]
রাজ্য সরকারের বিরুদ্ধে ‘যুদ্ধংদেহী’ মেজাজে স্বঘোষিত ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : চাকরি ফেরৎ দিতে হবে। না হলে প্রাণ ত্যাগ না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বেন না। বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে এমনই হুঁশিয়ারি দিয়েছেন স্বঘোষিত ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকরা। তাঁদের প্রশ্ন, যাঁরা অন্যায় করেছেন তাঁদের লজ্জা হচ্ছে না? তাঁরা কী ব্যবস্থা নিয়েছে চাকরিহারাদের জন্য? শিক্ষকদের বার বার ফিরিয়ে দেওয়া হচ্ছে। যেকোনও মূল্যে চাকরি ফিরিয়ে দিতে […]
৯ জুন থেকে বিধানসভার অধিবেশন, সেনাকে ধন্যবাদ জানিয়ে আসছে প্রস্তাব

নিজস্ব প্রতিনিধি: আগামী ৯ জুন থেকে বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশন শুরু হবে। বেশকিছু বিল আসতে পারে। রাজ্যপালের কাছ থেকে একটি বিল এসেছে। আরো একাধিক বিল পেশ করা হবে অধিবেশনে। দুই থেকে আড়াই সপ্তাহ এই অধিবেশন চলতে পারে।সেইসঙ্গে ভারত-পাক যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী যেভাবে প্রত্যাঘাত করেছে,তা নিয়ে সেনাবাহিনীকে বিধানসভায় ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আনা হবে বলে জানালেন বিধানসভার অধ্যক্ষ […]
এক দড়িতে দম্পতির ঝুলন্তদেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়িতে

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি : ঘর থেকে দম্পতির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। একই দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। জানা গিয়েছে, বুধবার জলপাইগুড়ির খারিজা বেরুবাড়ি ২ নং গ্ৰাম পঞ্চায়েতের অমরখানা এলাকায় বাড়ির ভিতর থেকে উদ্ধার হয় স্বামী ও স্ত্রীয়ের দেহ। একই দড়ি থেকে তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতরা […]
মায়ের পরামর্শ মেনে আত্মসমর্পণ করেনি, সেনার গুলিতে ঝাঁঝরা জঙ্গি আমির

যেখানে দেখা যাচ্ছে, হামলার আগে তিনি তাঁর পরিবারের সঙ্গে কথা বলছেন। তাঁর মা তাঁকে ফিরে আসার জন্যে অনুরোধ করছেন। কিন্তু মায়ের কথা শুনতে নারাজ আমির ওয়ানি।
‘সিন্ধু জলচুক্তি স্থগিত-ই থাকছে’, পাকিস্তানের আর্জি খারিজ করে জানালেন জয়শঙ্কর

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সিন্ধু জলচুক্তি নিয়ে ইসলামাবাদের কাতর আর্জিতে সাড়া দিচ্ছে না দিল্লি। বৃহস্পতিবার (১৫ মে) বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, ‘সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত থেকে পিছু হঠা হচ্ছে না। পাকিস্তান যতদিন সীমান্তে সন্ত্রাসবাদীদের মদত দেওয়া বন্ধ করছে, ততদিন জল চুক্তি স্থগিত থাকবে।’ গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকার […]
ভারত-পাকিস্তান উত্তেজনার প্রভাব চারধাম যাত্রায়, ক্রমশ কমছে তীর্থযাত্রীর সংখ্যা

নিজস্ব প্রতিনিধি, উত্তরাখণ্ড: এই সময়টায় ভারত জুড়ে চলে চারধাম যাত্রা। কিন্তু ভারত-পাকিস্তানের পরিস্থিতির কারণে এবার সেই দৃশ্যের দেখা মিলছে না। এমনিতে অক্ষয় তৃতীয়া থেকে খুলে গিয়েছে চারধামের দরজা। কিন্তু সদ্য যুদ্ধ সমাপ্ত হওয়ার কারণে মানুষ যেন পূণ্যার্জনে যেতেও সাহস পাচ্ছেন না। প্রথম দুই সপ্তাহে উত্তরাখণ্ডের চারধাম যাত্রায় তীর্থযাত্রীদের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। একটি প্রতিবেদন বলছে, […]