Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্যস্ত ‘ভারত জোড়ো’ যাত্রায়, সংসদের শীতকালীন অধিবেশনে থাকছেন না রাহুল

সংসদের শীতকালীন অধিবেশনে থাকছেন না কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ‘ভারত জোড়ো’ যাত্রায় ব্যস্ত থাকবেন বলে অনুপস্থিত থাকছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি : সংসদের শীতকালীন অধিবেশনে থাকছেন না কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ‘ভারত জোড়ো’ যাত্রায় ব্যস্ত থাকবেন বলে অনুপস্থিত থাকছেন তিনি। কংগ্রেস নেতা জয়রাম রমেশ শনিবার একথা জানান।

সেপ্টেম্বরের ৭ তারিখ থেকে ‘ভারত জোড়ো’ যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী। কন্যাকুমারী থেকে এই যাত্রা শুরু করেছেন তিনি। থামবেন কাশ্মীরে গিয়ে। ছ’ মাসেরও বেশি সময় ধরে হাঁটবেন সোনিয়া-তনয়। দেড় হাজারেরও বেশি কিলোমিটার হাঁটবেন তিনি। ইতিমধ্যে দক্ষিণের কেরল, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্নাটক রাজ্য অতিক্রম করেছেন তিনি। বর্তমানে রাহুল মহারাষ্ট্রে। সংসদের শীতকালীন অধিবেশন চলবে তখন ‘ভারত জোড়ো’ যাত্রায় হেঁটে চলবেন তিনি। তাই সংসদে উপস্থিত থাকবেন না কংগ্রেস সাংসদ। জয়রাম রমেশ জানান, ‘ভারত জোড়ো’ যাত্রা ছেড়ে সংসদের অধিবেশনে যোগ দেবেন না রাহুল। যার অর্থ, সংসদের হাজির থাকার চেয়ে ‘ভারত জোড়ো’ যাত্রায় অংশ নেওয়াকেই অগ্রাধিকার দিচ্ছেন রাহুল।

অন্য এক প্রশ্নের উত্তরে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, ‘কংগ্রেস আর্থিক ভাবে দুর্বল শ্রেণির জন্য শিক্ষা ও চাকরিতে সংরক্ষণের পক্ষে। তবে তফশিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণকে সুরক্ষিত রেখেই এই সংরক্ষণ জরুরি’। জাতিগত সেনসাসের পক্ষে সওয়াল করেন রমেশ। তিনি বলেন, ‘জাতিগত জনগণনা না হলে কিসের ভিত্তিতে সংরক্ষণ লাঘু করা হবে’।

হৈ হৈ কাণ্ড! পাঁচিল টপকে সংসদ ভবনে অজ্ঞাত পরিচয় ব্যক্তি

বকেয়া কবে মিলবে? এবার বাজেট অধিবেশনে সুর চড়াবে তৃণমূল

সংসদ ভবনের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, ভর্তি হাসপাতালে

আম্বেদকর প্রসঙ্গে শাহের বিরুদ্ধে বিশেষাধিকার নোটিশ পাঠাল তৃণমূল

প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রিয়াঙ্কা, শুরু বিতর্ক

বিতর্কের মাঝে ‘মোদি-আদানি ভাই ভাই’ লেখা ব্যাগ নিয়ে সংসদে হাজির প্রিয়াঙ্কা

এ কী কাণ্ড ! নয়া  সংসদ ভবনের ছাদ থেকে পড়ছে জল

‘চু কিত কিত কিত কিত কিত’ করে মোদিকে সংসদে দাঁড়িয়ে তীব্র কটাক্ষ কল্যাণের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00