সংসদে শপথের সময়ে ‘জয় প্যালেস্টাইন’ স্লোগান ওয়েইসির

Share:

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার শপথ গ্রহণের পর সংসদের ভিতর জয় প্যালেস্টাইন স্লোগান তুললেন এআইএমআইএম প্রধান তথা সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। হায়দরাবাদের সাংসদের এই স্লোগানকে ঘিরে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপির তরফে ওয়েইসির এই স্লোগান লোকসভার রেকর্ড থেকে সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।

এদিন হায়দরাবাদের সাংসদ হিসাবে শপথ গ্রহণ করেন আসাদউদ্দিন ওয়েইসি। শপথ গ্রহণের পর প্রথমে ‘জয় ভীম’ স্লোগান দেন তিনি। এরপর ‘জয় মিম, জয় তেলেঙ্গানা’ স্লোগান দেন হায়দরাবাদের সাংসদ। এরপর জয় প্যালেস্টাইন স্লোগান দেন তিনি। এই প্রসঙ্গে বলতে গিয়ে আসাদউদ্দিন ওয়েইসি জানিয়েছেন, তিনি কোনও সংবিধান বিরোধী কথা বলেননি। একইসঙ্গে তিনি জানান, তিনি যা বলেছেন তা সকলের সামনেই বলেছেন। তিনি যা বলেছেন সেটা কারো পছন্দ নাও হতে পারে। তিনি যেমন জয় প্যালেস্টাইন বলেছেন, তেমনি আর কে কি বলেছে, সেটাও খতিয়ে দেখা উচিত। একইসঙ্গে তিনি বলেন, পড়ুন, মহত্মা গান্ধি কি বলেছিলেন প্যালেস্টাইন সম্পর্কে। উল্লেখ্য, এদিন বেশ কয়েকজন বিজেপি সাংসদকে শপথ নিতে দেখা যায়। শপথ গ্রহণ অনুষ্ঠানে জয় শ্রীরাম, ভারত মাতা কি জয় স্লোগান দিতে দেখা যায়।

কিন্তু ওয়েইসির এই বক্তব্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপি নেতা জি কিষাণ রেড্ডি জানিয়েছেন, সাংসদ হিসাবে শপথ নেওয়ার ঘটনায় জয় প্যালেস্টাইন স্লোগান দেওয়া খুবই অন্যায়। আসলে এই ধরনের ঘটনার মধ্য দিয়ে যেকোনও লোকের আসল চেহারা ফুটে ওঠে। একইসঙ্গে সাধারণ মানুষের কাছে তাঁর আবেদন, যে ব্যক্তি লোকসভায় দাঁড়িয়ে এই ধরনের স্লোগান তোলেন, তাদের চিনে রাখুন।

সংসদে বিরোধী দলনেতা হিসাবেই আসল পরীক্ষার মুখোমুখি হতে হবে রাহুলকে, অভিমত অমর্ত্যের

অশাদি একাদশীর আগে পান্ধারপুরে পুণ্যার্থীদের সঙ্গে দেখা করবেন রাহুল

চিকিৎসায় সাড়া দিচ্ছেন মুকুল, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ

নয়া ফৌজদারি আইনে মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের

চোপড়াকাণ্ডে প্রশ্নের মুখে পড়ে মেজাজ হারালেন তৃণমূল বিধায়ক

হিন্দুত্ব তুলে প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ রাহুলের

নিট কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের

হেমন্ত সোরেন জামিন পাওয়ায় শুভেচ্ছাবার্তা পাঠালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]