Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সংসদে বিরোধী দলনেতা হিসাবেই আসল পরীক্ষার মুখোমুখি হতে হবে রাহুলকে, অভিমত অমর্ত্যের

রাহুলের সামনে এখন ওর জীবনের সব থেকে বড় পরীক্ষা। ও এখন বিরোধী দলনেতা। এটাই ওর ভবিষ্যতের রাস্তা গড়ে দেবে - অভিমত অমর্ত্য সেনের।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাহুল গান্ধির(Rahul Gandhi) মূল্যায়ণে মুখ খুললেন নোবেল জয়ী অধ্যাপক ও অর্থনীতিবিদ অমর্ত্য সেন(Amartya Sen)। দেশের প্রথমসারির এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছে, ‘রাহুল এখন অনেক পরিণত। তবে সংসদে বিরোধী দলনেতা হিসাবেই আসল পরীক্ষার মুখোমুখি হতে হবে তাঁকে। ভারত জোড়ো যাত্রা রাহুলকে দেশের জাতীয় স্তরের নেতা বানিয়ে দিয়েছে। ওই কর্মসূচী দেশের রাজনীতির মানচিত্রেও বেশ ছাপ ফেলেছে।’ দীর্ঘ ব্যবধানের পরে বীরভূমের শান্তিনিকেতনে নিজের পৈতৃক বাসস্থানে ফিরেছেন অমর্ত্য। সেই বাড়িতে বসেই রাহুলের মূল্যায়ণ করেছেন তিনি। আর সেই সুযোগেই সামনে এসেছে যে রাহুল অমর্ত্যেরও ছাত্র ছিলেন কেমব্রিজের(Cambridge) ট্রিনিটি কলেজে।  

রাহুল প্রসঙ্গে অমর্ত্য জানিয়েছেন, ‘আমি ওকে ট্রিনিটি কলেজের(Trinity College) সময় থেকেই চিনি। আমি নিজে সেই কলেজে শুধু পড়েছি তাই নয়, পরে সেখানে অধ্যাপনাও করেছি। আমার মনে হয় ও এখন অনেক পরিণত মানুষ হয়ে গিয়েছে আগের থেকে। ও আমার সঙ্গে দেখা করত আর সেই সময় আমার মনে হয়েছিল ও নিজেই জানে না ও ঠিক কী করতে চায়। রাজনীতি সেই সময় ওর ওপর কোনও ছাপ ফেলতে দেখিনি। আর সেই কারণেই বোধহয় ও রাজনীতিতে প্রথমবার পা রেখে অনেক সমস্যার মুখোমুখি হয়েছিল। কিন্তু ও রাজনীতি(Politics) ছেড়ে দেয়নি, রাজনীতি থেকে অবসরও নেয়নি, পালিয়েও যায়নি। বরঞ্চ ও দিনের পর দিন ধরে রাজনীতির মাঠেই পড়ে থেকেছে। আর ওর সাম্প্রতিক ভূমিকা আর ফল তো বেশ নজরকাড়া। আমার মনে হয়, রাহুল যখন রাজনীতিতে পা রেখেছিল সেই সময় ওকে বেশ কিছু সমস্যার মুখে পড়তে হয়েছিল। কিন্তু এখন আমার বেশ ভাল লাগে ওর নেতৃত্ব দেখে। বেশ প্রশংসার কাজ করছে ও।’

রাহুল প্রসঙ্গে অমর্ত্য এটাও জানিয়েছেন, রাহুলকে ভারতের প্রধানমন্ত্রী হবেন এটা এখন থেকে বলে দেওয়া কার্যত খুব কঠিন। কেননা, কেউ একা শুধুমাত্র তাঁর নিজের যোগ্যতায় লড়াই করতে পারে না। দেশের মানুষ কাকে পছন্দ করছে, কাকে চাইছে, সেটাও দেখতে হবে। দেশে কে কীভাবে প্রধানমন্ত্রী হচ্ছে সেটা বলা খুব কঠিন আর রাহুলকে নিয়েও আমি এখনই কিছু বলতে চাই না যে ও প্রধানমন্ত্রী হতে পারবে কী পারবে না! আমি যখন দিল্লিতে ছাত্র অবস্থায় ছিলাম তখন কেউ যদি আমাকে জিজ্ঞাসা করতো যে আমার সহপাঠীদের মধ্যে কে পরবর্তীকালে দেশের প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে আমি মনমোহন সিংয়ের নামই বলতাম, যদিও ওর তখন রাজনীতি নিয়ে কোনও আগ্রহই ছিল না। পরে যখন দেখলাম ও প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিচ্ছে, তখন ভাবলাম বেশ ভালই জিনিসই ঘটতে চলেছে। তাই রাহুলকে নিয়েও এখনইও কিছু বলা ভুল হবে।’

অমর্ত্য সেন রাহুল গান্ধি সম্পর্ক এটাও জানিয়েছেন যে, ‘আমার মনে হয়, ভারত জোড়া যাত্রা রাহুলের নিজের জন্য এবং দেশের জন্য বেশ ভাল হয়েছে। ও এখন আর শুধু কংগ্রেসের নেতা নয়, দেশেরও নেতা। জাতীয় নেতা হয়ে ওঠার অনেক কিছু ও শিখেছে এই যাত্রা থেকে। সেটা দেখাও যাচ্ছে। রাজনীতি নিয়ে ও এখন যা বলছে বা যা করছে তা বেশ পরিপক্ক। তবে রাহুলের সামনে এখন ওর জীবনের সব থেকে বড় পরীক্ষা। ও এখন বিরোধী দলনেতা। তাই ওকে এখন পুরো বিরোধী শিবিরকে এক রেখে এক করে চলতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে। সেখানে হিন্দ থাকবে, মুসলিম থাকবে, খ্রিষ্টান থাকবে। এটা ওর প্রাথমিক একটা কাজ। কিন্তু এটাই ওর ভবিষ্যতের রাস্তা গড়ে দেবে। গোটা দেশকে নিয়ে চলার মানসিকতা গড়ে দেবে। রাহুল যদি এই পরীক্ষায় সসম্মাণে উত্তীর্ণ হয় তাহলে আগামী দিনে ও দেশকেও নেতৃত্ব দিতে পারবে।’ 

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

‘রাহুল তরুণ নেতাদের ভয় পান’- চা চক্র বয়কট করায় বিরোধীদের কটাক্ষ মোদির

কমিশনের ঘোষিত বিহারের সাত ‘মৃত ভোটারের’ সঙ্গে চা খেলেন রাহুল, প্রকাশ্যে নয়া ভিডিও

‘নির্বাচন কমিশনকে ভোট লুটের যন্ত্রাংশ বানিয়েছে বিজেপি’, তোপ স্ট্যালিনের

‘মহারাষ্ট্রে ভোটের আগে ১৬০ সিটে জিতিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন দুই ব্যক্তি’, বিস্ফোরক দাবি পওয়ারের

‘পুরনো বোতলে নতুন মদ’, ভোট চুরির অভিযোগ খণ্ডন করে রাহুলকে নিশানা নির্বাচন কমিশনের

স্বস্তি রাহুলের, মানহানি মামলায় জামিন দিল চাইবাসা আদালত

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00