অশাদি একাদশীর আগে পান্ধারপুরে পুণ্যার্থীদের সঙ্গে দেখা করবেন রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি : অশাদি একাদশীর আগে পান্ধারপুরে পুণ্যার্থীদের সঙ্গে দেখা করতে যেতে পারেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। মহারাষ্ট্রের শোলাপুরে হবে এই অনুষ্ঠান। উল্লেখ্য, জুন মাসে মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাদি রাহুল গান্ধিকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।

কংগ্রেস সূত্রে খবর, আগামী ১৪ জুলাই অশাদি একাদশী উপলক্ষে অনুষ্ঠানে যোগ দিতে পারেন রাহুল গান্ধি। যদিও এই বিষয়ে সম্পূর্ণ কর্মসূচি প্রকাশ্যে আসেনি। জানা যাচ্ছে, চলতি বছর ১৭ জুলাই অশাদি একাদশী। ওই দিন লক্ষ লক্ষ পুণ্যার্থী পান্ধারপুরে বিথোবা মন্দিরে পুজো দিতে আসেন। বিথোবা হল বিষ্ণু বা কৃষ্ণেরই আরেকটি রূপ। চন্দ্রভাগা নদীর তীরে এই বিথোবা মন্দিরটি অবস্থিত। প্রতি বছরই অগণিত পুণ্যার্থী আসেন এই মন্দিরে। এবারেও তাঁর ব্যতিক্রম হবে না। সেই উৎসবে যোগ দেওয়ার আগে মন্দিরে আগত পুণ্যার্থীদের সঙ্গে দেখা করবেন রাহুল গান্ধি।

উল্লেখ্য, মহারাষ্ট্রের ওয়ারকারি সম্প্রদায়ের খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হল অশাদি একাদশিকে কেন্দ্র করে এই অনুষ্ঠান। এই সময় শুধু মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে নয়, বিভিন্ন রাজ্য থেকে প্রচুর মানুষ আসেন এই উৎসবে যোগ দিতে। ওয়ারকারি সম্প্রদায়ের লোকেরা এই সময় ২৫০টি পালকি করে বিষ্ণু মন্দিরে যান। তিন সপ্তাহের বেশি সময় ধরে এই অনুষ্ঠানটি চলে। সম্প্রতি উত্তর প্রদেশের হাথরাসে ভোলে বাবার অনুষ্ঠানে পদপিষ্টের ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু ঘটনা ঘটেছে। ফের যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য সতর্ক প্রশাসন। এই প্রেক্ষাপটে লোকসভার বিরোধী দলনেতার পান্ধারপুর সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা বলেই মনে করা হচ্ছে।

অন্য মেয়ের সঙ্গে বিয়ে নিয়ে নিত্য অশান্তি, প্রেমিকাকে খুন করে খাদে ফেলল তরুণ

ড্রেন থেকে উদ্ধার মহিলার কাটা মাথা, তদন্তে পুলিশ

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশন চেয়ে আবেদন ধনখড়ের

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

মহারাষ্ট্রে গণেশ উৎসব তুঙ্গে, নিরাপত্তার জন্য ৩৬ জন ডিসিপি সহ ১৭,০০০ কর্মী মোতায়েন করল মুম্বই পুলিশ

মহারাষ্ট্রের পালঘরে বাড়ি ধসে নিহত কমপক্ষে ২, প্রচুর মানুষের আটকে থাকার আশঙ্কা

বন্দি মন্ত্রীদের সরানোর বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি বয়কট তৃণমূল-সপা’র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]