কাশ্মীরের ডোডায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে মেজর-সহ চার সেনা জওয়ান শহিদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের উত্তপ্ত জম্মু- কাশ্মীর। সোমবার গভীর রাতে ডোডা জেলায় নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে জঙ্গিদের চলে সংঘর্ষ। আর তাতে প্রাণ হারিয়েছেন অনন্ত চার জন জওয়ান এবং এক জন পুলিশ কর্মী গুরুতর আহত হন। নিহত জওয়ানদের নাম এখন জানা যায়নি।

সোমবার জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ যৌথভাবে  ডোডা জেলায় তল্লাশি শুরু করে। গোপন সূত্রে খবর পেয়েই এই অভিযান চালানো হয়। আর সেইসময় সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। প্রায় ২০ মিনিট ধরে চলে বন্দুক যুদ্ধ। এই ঘটনার জেরে চার জওয়ান জখম হন। তাঁদের মধ্যে এক জন মেজর পদস্থ সেনা আধিকারিকও ছিলেন।  আহত অবস্থায় তাদের হাসপাতালে করা হলে সেখানেই তাদের মৃত্যু হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যাচ্ছে, এলাকায় একাধিক জঙ্গি লুকিয়ে রয়েছে। সেইজন্য মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। শুধু তাই নয়  জঙ্গিদের নিকেশ করতে গোটা এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী।  বলা বাহুল্য, গত ১০ দিনের মধ্যে জম্মু অঞ্চলে সেনাবাহিনীর ওপর এই নিয়ে দ্বিতীয়বার হামলা চলে। গত ৮ জুলাই কাঠুয়া জেলায় সেনাবাহিনীর গাড়িতে জঙ্গিরা আকস্মিক হামলা চালায়। তাতে পাঁচ সেনা নিহত হয়। পরিসংখ্যান অনুসারে, গত ৩২ মাসে জম্মু অঞ্চলে ৪৮ জন সেনা নিহত হয়েছে।

বৈষ্ণোদেবীর পথে ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০, আটকে বহু

জম্মুতে মেঘভাঙা বৃষ্টিতে মৃত ৪, বন্ধ করে দেওয়া হল বৈষ্ণোদেবী যাত্রা

Pahalgam terror attack: পহেলগাঁও হামলায় জড়িত অভিযোগে এনআইএ’র হাতে গ্রেফতার ২

‘একটানা ভ্রমণ করছি, আর বাসে যাওয়া সম্ভব নয়’, ইরান থেকে ভারতে ফিরে ক্ষুব্ধ কাশ্মীরি পড়ুয়ারা

‘জম্মু-কাশ্মীর পাকিস্তানের অংশ..’, ভুল মানচিত্রের জন্য ক্ষমা চাইল ইজরায়েল

৭২ ঘন্টা দেরি! ভারতীয় রেলের নোংরা ও জরাজীর্ণ কোচের তীব্র নিন্দা বিএসএফের

ঈদে আবারও কাশ্মীর ইস্যু তুলে ধরল পাকিস্তান, নিয়ন্ত্রণ রেখা পরিদর্শন জেনারেল মুনিরের

আজ কাশ্মীরে বন্দে ভারত উদ্বোধন, জেনে নিন টিকিট বুকিং, ট্রেন রুট, টাইম সহ সব কিছু

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]