Pahalgam terror attack: পহেলগাঁও হামলায় জড়িত অভিযোগে এনআইএ’র হাতে গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: পহেলগাঁও সন্ত্রাসী হামলা মামলায় বড় সাফল্য এনআইএ’র। দক্ষিণ কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পহেলগাঁওয়ে ২৫ জন হিন্দু পর্যটক ও এক স্থানীয় মুসলিম পনিচালককে হত্যার ঘটনায় কেঁপে উঠেছিল বিশ্ব। পাক মদতপুষ্ট লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন টিআরএফ’র সেই সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগে এবার দুই ব্যক্তিকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা। অভিযুক্তদের নাম পারভেজ আহমেদ জোথার, সে পহেলগাঁওয়েরই বাটকোটের বাসিন্দা। অন্যজন বশির আহমেদ জোথার হিল পার্কের বাসিন্দা।

সর্বভারতীয় সূত্রে খবর, গ্রেফতার হওয়া ব্যক্তিরা হামলায় জড়িত তিন সশস্ত্র সন্ত্রাসীর পরিচয় প্রকাশ করেছে এবং নিশ্চিত করেছে যে তারা নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবা (এলইটি) এর সঙ্গে যুক্ত পাকিস্তানি নাগরিক। যদিও পাকিস্তান এর আগে বলেছি, তাদের ,দেশে লস্কর-ই-তৈবার আর কোনও অস্তিত্ব নেই।

হামলার আগে পারভেজ এবং বশির পহেলগাঁও হামলার পরিকল্পনা সম্পর্কে সব জানত। জেনেশুনেই তারা তিন সশস্ত্র সন্ত্রাসীকে হিল পার্কের একটি ঘরে আশ্রয় দিয়েছিল। সন্ত্রাসীদের খাবার, আশ্রয় এবং লজিস্টিক সহায়তা প্রদান করেছিল এই দুই ব্যক্তি। সন্ত্রাসীরা এতটাই নৃশংস ছিল যে তারা পর্যটকদের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বেছে বেছে হত্যা করেছিল। পহেলগাঁও হামলাকে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার মধ্যে একটি বলে মনে করা হয়েছে। পর্যটকদের বাঁচাতে গিয়ে নিহত হন এক ধর্মপ্রাণ স্থানীয় প্রকৃত মুসলিম পনিচালক।

পারভেজ এবং বশিরকে ১৯৬৭ সালের বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ১৯ নম্বর ধারার অধীনে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে। সব কিছু খতিয়ে দেখতে চাইছে জাতীয় তদন্তকারী সংস্থা।

বৈষ্ণোদেবীর পথে ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০, আটকে বহু

জম্মুতে মেঘভাঙা বৃষ্টিতে মৃত ৪, বন্ধ করে দেওয়া হল বৈষ্ণোদেবী যাত্রা

‘হিম্ম‍ৎ থাকলে বলুন ট্রাম্প মিথ্যা বলছেন’, মোদিকে চ্যালেঞ্জ রাহুলের

‘একটানা ভ্রমণ করছি, আর বাসে যাওয়া সম্ভব নয়’, ইরান থেকে ভারতে ফিরে ক্ষুব্ধ কাশ্মীরি পড়ুয়ারা

‘জম্মু-কাশ্মীর পাকিস্তানের অংশ..’, ভুল মানচিত্রের জন্য ক্ষমা চাইল ইজরায়েল

৭২ ঘন্টা দেরি! ভারতীয় রেলের নোংরা ও জরাজীর্ণ কোচের তীব্র নিন্দা বিএসএফের

ঈদে আবারও কাশ্মীর ইস্যু তুলে ধরল পাকিস্তান, নিয়ন্ত্রণ রেখা পরিদর্শন জেনারেল মুনিরের

আজ কাশ্মীরে বন্দে ভারত উদ্বোধন, জেনে নিন টিকিট বুকিং, ট্রেন রুট, টাইম সহ সব কিছু

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]