Wayanad Landslide: ওয়েনাডে ভূমিধসে মৃত বেড়ে ৩৫৮, ধ্বংসস্তুপে চলছে প্রাণের খোঁজ  

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়েনাড: সময় যত গড়াচ্ছে ততই দীর্ঘ হচ্ছে মৃত্যুমিছিল। শনিবার সকাল পর্যন্ত মুন্ডাকাই ও চুরালামালায় ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৮ জন। এখনও খোঁজ মেলেনি ৩৪০ জনের। যদিও কেরল সরকারের পক্ষ থেকে মৃতের সংখ্যা ১৭৭ বলে জানানো হয়েছে। ফলে প্রকৃতির ভয়াবহ রোষে কত জন প্রাণ হারিয়েছেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

এদিকে, উদ্ধারকার্যের পঞ্চম দিনেও ধ্বংসস্তুপ সরিয়ে প্রাণের স্পন্দন পাওয়ার চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা। আর সেই কাজে সাহায্য নেওয়া হচ্ছে উচ্চপ্রযুক্তি সম্পন্ন র‍্যাডারের। তবে কাদামাটি ঘেঁটে ধ্বংসস্তুপ সরিয়ে উদ্ধারকার্য চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।কীভাবে দ্রুত উদ্ধারকার্য সম্পন্ন করা যায়, তা খতিয়ে দেখতে সকালেই আকাশপথে ওয়েনাড়ের ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বায়ুসেনার কর্তারা। সেনাবাহিনীর উদ্ধারকারী দলে থাকা লেফটেন্যান্ট কর্নেল বিকাশ রানা জানিয়েছেন, শুক্রবারের মতো শনিবারও ক্ষতিগ্রস্ত অঞ্চলকে ছোট ছোট এলাকায় ভাগ করে পৃথক পৃথক উদ্ধারকারী দলকে পাঠানো হয়েছে। প্রতিটি উদ্ধারকারী দলের সঙ্গে সেনার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সারমেয়ও রয়েছে। এখনও পর্যন্ত ১,৩০০ জনেরও বেশি উদ্ধারকারীকে মোতায়েন করা হয়েছে। উদ্ধার অভিযান চালানোর জন্য সেনাবাহিনীর জওয়ানেরা ওয়েনাড়ের পুঞ্চিরিমাত্তম এলাকায় একটি অস্থায়ী সাঁকো বানিয়েছেন।

অন্যদিকে, এদিন ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মালায়ালি ছবির সুপারস্টার তথা জনপ্রিয় অভিনেতা মোহনলাল। উদ্ধারকার্যে নিয়োজিত সেনা জওয়ানদের সঙ্গে কথা বলেন তিনি। তবে ওয়েনাডে প্রাকৃতিক দুর্যোগ কাটার কোনও ইঙ্গিত মেলেনি। আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছে, শনি ও রবিবারও ওয়েনাডের বিস্তীর্ণ এলাকায় লাগাতার বৃষ্টি চলবে। আর ওই বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

ওয়েনাডে ক্ষতিগ্রস্তদের পাশে রাম চরণ-চিরঞ্জীবী, দিলেন ১ কোটি

মৃত্যুপুরী কেরল, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ২৫ লক্ষ টাকা দিয়ে সহায়তা  আল্লু অর্জুনের  

ওয়েনাডে গৃহহীনদের ১০০ টি বাড়ি তৈরি করে দিচ্ছে কংগ্রেস

Wayanad Landslide: ওয়ানাডে মৃতের সংখ্যা ছাড়াল ১৫০, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান

Wayanad Landslide: ভারী বৃষ্টিপাতের জেরে ভয়াবহ ভূমিধস, নিহত ৪৩

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]