Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মৃত্যুপুরী কেরল, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ২৫ লক্ষ টাকা দিয়ে সহায়তা  আল্লু অর্জুনের  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভূমিধসের জেরে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ওয়েনাড। প্রায় ৪০০ ছুঁই ছুঁই মৃতের সংখ্যা। ধসের জেরে ভেসে গিয়েছে একের পর এক রাস্তা। এই আবহে ভূমিধসে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন অভিনেতা আল্লু অর্জুন। রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা জানান, ‘খুবই শোকাহত। ভূমিধসের জেরে কেরলে যে পরিস্থিতি তৈরি হয়েছে। তাই কেরলের মানুষদের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রীর তহবিলে  ২৫ লাখ টাকা দিতে চাই। আশা করি এতে উদ্ধারকার্যে কিছু হলে সহায়তা করবে। ‘

বলা বাহুল্য আল্লু প্রথম নয়। এরআগে ওয়েনাডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন তারকা। তাদের মধ্যে রয়েছেন, অভিনেতা সুরিয়া এবং বিক্রম, মামুট্টি, দুলকার সালমান, ফাহাদ ফাসিল, নাজরিয়া, নয়নতারা এবং চলচ্চিত্র নির্মাতা ভিগনেশ শিবান । এনারা মুখ্যমন্ত্রীর তহবিলে লক্ষ লক্ষ টাকা দিয়ে সহায়তা করেছেন।

   উল্লেখ্য, গত ৩০ জুলাই ( মঙ্গলবার ) ভোর ৩টে নাগাদ ওয়েনাড়ের পার্বত্য এলাকায় প্রথম ধস নামার খবর সামনে আসে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। জানা গিয়েছে, বর্তমানে উদ্ধারকাজের জন্য বায়ুসেনার হেলিকপ্টারকেও  মোতায়েন করা হয়েছে। শুধু তাই  নয় ভূমিধসগ্রস্ত এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জোর কদমে চলছে উদ্ধারকাজ। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৮। এখনও বহু মানুষ নিখোঁজ। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00