ওয়েনাডে গৃহহীনদের ১০০ টি বাড়ি তৈরি করে দিচ্ছে কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভূমিধসে বিপদগ্রস্ত ওয়েনাড। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এই আবহে গৃহহীনদের পাশে দাঁড়াল কংগ্রেস। শুক্রবার রাহুল গান্ধি জানিয়ে দিয়েছেন, ‘ কেরল এরআগে এত বড় ট্র্যাজেডি দেখেনি। তাই ১০০ টিরও বেশি বাড়ি তৈরি করে দেবে কংগ্রেস।‘

বিরোধী দলনেতা আরও জানান,’ আজ আমরা প্রশাসন ও পঞ্চায়েতের সঙ্গে বৈঠক করেছি। আমরা জানতে পেরেছি কেরলে  তিনটি বড় ভূমিধস হয়েছে। বর্তমানে ওয়েনাডের ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করা হচ্ছে। আমরা প্রশাসন ও পঞ্চায়েতের সঙ্গে বৈঠক করেছি। কংগ্রেসের তরফে সাহায্য করা হবে।‘

মঙ্গলবার ভোর ৩টে নাগাদ ওয়েনাড়ের পার্বত্য এলাকায় প্রথম ধস নামার খবর সামনে আসে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। জানা গিয়েছে, বর্তমানে উদ্ধারকাজের জন্য বায়ুসেনার হেলিকপ্টারকেও  মোতায়েন করা হয়েছে। শুধু তাই  নয় ভূমিধসগ্রস্ত এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জোর কদমে চলছে উদ্ধারকাজ। এখন পর্যন্ত ওয়েনাডে ভুমিধসে প্রাণ হারান ৩১৮ জন। এখন বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে রায়বেরেলি এবং ওয়েনাড উভয় আসন থেকেই জয়ী হওয়ার পরে ওয়ানাড আসনটি ছেড়ে দেন রাহুল গান্ধি।  সামনেই রয়েছে উপনির্বাচন। আর সেই নির্বাচনে দাঁড়াতে চলেছেন রাহুলের বোন প্রিয়াঙ্কা  গান্ধি বঢরা। তাই নির্বাচনের আগেই সাধারণ মানুষদের পাশে দাঁড়াল কংগ্রেস।

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশন চেয়ে আবেদন ধনখড়ের

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

বন্দি মন্ত্রীদের সরানোর বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি বয়কট তৃণমূল-সপা’র

‘রাহুল তরুণ নেতাদের ভয় পান’- চা চক্র বয়কট করায় বিরোধীদের কটাক্ষ মোদির

কমিশনের ঘোষিত বিহারের সাত ‘মৃত ভোটারের’ সঙ্গে চা খেলেন রাহুল, প্রকাশ্যে নয়া ভিডিও

‘নির্বাচন কমিশনকে ভোট লুটের যন্ত্রাংশ বানিয়েছে বিজেপি’, তোপ স্ট্যালিনের

কংগ্রেসের আর্জি মেনে সাক্ষাতের সময় দিল কমিশন, যেতে পারবেন ৩০ জন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]