Wayanad Landslide: ভারী বৃষ্টিপাতের জেরে ভয়াবহ ভূমিধস, নিহত ৪৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কেরলের ওয়ানাড জেলার মেপ্পাদির কাছে পাহাড়ি এলাকায়  ভয়াবহ ভূমিধস। এই ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৩ জন।  শত শত লোক আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই জোর কদমে চলছে উদ্ধারকাজ। কেরল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (কেএসডিএমএ) ক্ষতিগ্রস্ত এলাকায় ফায়ারফোর্স এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) টিমকে মোতায়েন করেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে যাচ্ছে ২০ জন সদস্যের এনডিআরএফ দল।

মঙ্গলবার ভোর ৩টে নাগাদ ওয়েনাড়ের পার্বত্য এলাকায় প্রথম ধস নামার খবর সামনে আসে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। জানা গিয়েছে, বর্তমানে উদ্ধারকাজের জন্য বায়ুসেনার দু’টি হেলিকপ্টারকেও  মোতায়েন করা হয়েছে। শুধু তাই  নয় ভূমিধসগ্রস্ত এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জোর কদমে চলছে উদ্ধারকাজ।    প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, লাগাতার বৃষ্টির জেরেই এদিন ভূমিধসের ঘটনা ঘটে।

এই ঘটনা প্রসঙ্গে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, সংশ্লিষ্ট সব দফতর এবং বিভাগকে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজ করতে বেশ অসুবিধার মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে। শেষ পাওয়া তথ্যে জানা গিয়েছে, এদিনের এই ভয়াবহ ভূমিধসের জেরে থন্ডারনাড গ্রামে বসবাসকারী একটি নেপালি পরিবারের এক বছরের একটি  শিশুর মৃত্যু হয়েছে।     

ক্যান্টিনে গোমাংস নিষিদ্ধ, কেরলের ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে আন্দোলনে কর্মীরা

নতুন বাড়ি করে সন্তানদের নিয়ে আনন্দে থাকবেন, বিমান দুর্ঘটনায় স্বপ্নের অবসান কেরলের তরুণীর

চোখ রাঙাচ্ছে করোনা, সক্রিয় রোগীর সংখ্যা ৬ হাজার ছুঁইছুঁই

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

দ্রুত হারে ছড়াচ্ছে করোনা, সারা দেশে সক্রিয় ৩৭৫৮, মৃত ২

সর্বনাশ! দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২,৭০০ ছাড়াল, আক্রান্তের নিরিখে শীর্ষে কেরল

কেরল, মুম্বই, দিল্লিতে কোভিডের তীব্রতা বৃদ্ধি, হাসপাতালগুলিকে বেড ও অক্সিজেন প্রস্তুত রাখার নির্দেশ

কেরালার বিভিন্ন হোটেলে এল বোমা হামলার হুমকি মেল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]