তামিলনাডুতে বিষ মদের বলি ৩৩, জেলাশাসক অপসারিত

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: কাল্লাকুরিচি জেলায় বিষ মদ পানে অন্ততপক্ষে ৩৩ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও ৬৮ জন। অনেকের অবস্থাই সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। বিষ মদ পানে একসঙ্গে এত মানুষের প্রাণহানির পরেই জেলাশাসক শ্রবণ কুমারকে হঠিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। যদিও তাতে প্রশাসনের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ কমছে না। বিরোধী এআইএডিএমকেও রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চেন্নাই থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলার করুণাপুরমে গতকাল বুধবার বিষ মদ পানের পরেই মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকেন একের পর এক নেশারু। বুধবারই ১৩ জনের মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার সকালে আরও ২০ জন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। যদিও  প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, ৩৩ জন নন, ২৯ জন প্রাণ হারিয়েছেন। বিষাক্ত মদ পান করে হাসপাতালে ভর্তি রয়েছেন কমপক্ষে ৬৮ জন। তাদের মধ্যে ১৮ জনকে পুডুচেরির জেআইপিএমইআরে এবং ছয়জনকে সালেমের মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

বিষ মদ পানে মৃত এক যুবকের মা জানিয়েছেন, ‘আমার ছেলের পেটে গুরুতর ব্যথা করছিল। চোখ খুলতে পারছিল না।  বাধ্য হয়ে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু মদ্যপান করায় আমার ছেলেকে হাসপাতাল ভর্তি নিতে প্রথমে অস্বীকার করে। রাজ্য সরকারের উচিত সমস্ত মদের দোকান বন্ধ করে দেওয়া।‘

এই ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী সহ দুজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছেন, ‘ঠিক কী সেবন করেছিল তা আমরা তদন্ত করে দেখছি। আমরা তিনজনকে হেফাজতে নিয়েছি।‘ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্ট্যালিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘এই ঘটনা মর্মান্তিক। অভিযুক্তের আটক করা হয়েছে।  এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।‘ অন্যদিকে বিষাক্ত মদ খেয়ে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের দেখতে হাসপাতালে গিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রহ্মণ্যম।

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

হাতুড়ে ডাক্তারের কীর্তি, গর্ভপাতে প্রাণ গেল তরুণীর

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের আত্মহত্যার পিছনে ইউনূসের প্রেস সচিবের হাত?

কোচবিহারে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে খুনে গ্রেফতার শার্প শুটার

ডায়াগনস্টিক সেন্টারে যুবকের রহস্যমৃত্যু! মানসিক চাপে আত্মহত্যা বলে দাবি পরিবারের

মর্মান্তিক! উত্তর দমদমে ঘরের মধ্যে জলে ডুবে মৃত্যু শিশুকন্যার

ক্ষুধার রাজ্যে গাজায় অনাহার-ইজরায়েলি হামলায় প্রাণ গেল ৭৬ জনের

মর্মান্তিক! তিন জেলায় ১৩ জনের প্রাণ কাড়ল আচমকা বজ্রপাত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]