মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণায় নজর কাড়লেন বাঁকুড়ার অয়ন

নিজস্ব প্রতিনিধি : মেয়াদ শেষের পর মহাকাশে ভেসে বেড়াচ্ছে নিষ্ক্রিয় রকেট, কৃত্রিম উপগ্রহের যন্ত্রাংশ। মহাকাশে তৈরি হওয়া এই জঞ্জাল বিজ্ঞানীদের কাছে চিন্তার কারণ। তবে এবার সেই জঞ্জাল দূর করার উপায় বাতলেছেন বাঁকুড়ার দ্বাদশ শ্রেণির ছাত্র অয়ন দেওঘরিয়ার। ডিএভি স্কুলের ছাত্রের এই গবেষণা নজর কেড়েছে আন্তর্জাতিক বিজ্ঞানীদের। আমেরিকায় আলাবামায় মহাকাশ বিজ্ঞান কনভেনশনে ডাক পড়েছে অয়েনের। ছোটবেলা […]

লোকসভার প্রোটেম স্পিকারের দায়িত্ব পেলেন বিজেপি’র ভর্তৃহরি মহতাব

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অষ্টাদশ লোকসভার নবনির্বাচিত সাংসদদের শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব পেলেন বর্ষীয়ান বিজেপি সাংসদ ভর্তৃহরি মহতাব। তাঁকে প্রোটেম স্পিকার (অস্থায়ী অধ্যক্ষ) হিসাবে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ‘এক্স’ হ্যান্ডলে এ কথা জানিয়েছেন সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজু। নব নির্বাচিত সাংসদদের শপথবাক্য পাঠের বিষয়ে প্রোটেম স্পিকারকে সহায়তা করার জন্য আরও পাঁচ সাংসদকে দায়িত্ব […]

রাজ্যের দুই প্রান্তে বৃষ্টির মধ্যে বাজ পড়ে মৃত্যু দুজনের

নিজস্ব প্রতিনিধি : বেশ কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে নাজেহাল হচ্ছিল বঙ্গবাসী। শেষ পর্যন্ত বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় হল স্বস্তির বৃষ্টির। তবে এই বৃষ্টির মধ্যেই বাজ পড়ে মৃত্যু হল দুজনের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনায়। প্রথম ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ে। এদিন দুপুর তিনটের পর বৃষ্টির সঙ্গে সঙ্গে অনবরত বাজ পড়তে থাকে দক্ষিণ ২৪ পরগনায়। […]

আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন কেজরিওয়াল

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি কেলেঙ্কারি মামলায় বড়সড় স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে আম আদমি পার্টির সুপ্রিমোর (আপ) জামিন মঞ্জুর করেছে দিল্লির রাউজ হাউস অ্যাভিনিউ আদালত। আর আদালতের নির্দেশ জানার পরেই উ‍ৎসবে মেতে উঠেছেন আপের কর্মী-সমর্থকরা। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। বেশ […]

কলকাতা-সহ রাজ্যে সরকারি জমি দখল হয়ে যাওয়ায় ক্ষুব্ধ মমতা

নিজস্ব প্রতিনিধি: কলকাতা-বিধাননগর সহ রাজ্যের বিভিন্ন জায়গায়  ‘বেহাত’ হয়ে যাচ্ছে সরকারি জমি। বার বার সতর্ক করা সত্বেও কোনও ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আর তাতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে সরকারি জমি বেহাত নিয়ে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল-সহ ভূমি সংস্কার দফতরের সচিবকে তিরস্কারও করেছেন তিনি। রাজ্যের কোন জেলায় কত সরকারি […]

ভারতে চার ফুটবল অ্যাকাডেমি বন্ধ করে দিচ্ছে বার্সেলোনা

নিজস্ব প্রতিনিধি : ১৪ বছর আগে ভারতে চারটে অ্যাকাডেমি খুলেছিল লিওনেল মেসির প্রাক্তন ক্লাব বার্সেলোনা। এবারে বন্ধ হয়ে যাচ্ছে ওই চারটি অ্যাকাডেমিই। পয়লা জুলাই থেকে সবকটি অ্যাকাডেমি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লা মাসিয়া। ২০১০ সালে ভারতের চারটি অ্যাকাডেমি খুলেছিল বার্সেলোনা। অল্প বয়সে খেলোয়াড় তুলে আনার কাজ শুরু করেছিল দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু ও পুনেতে তৈরি […]

দুঃসংবাদ, ফিফার ক্রমতালিকায় তিন ধাপ নেমে গেল ভারত

নিজস্ব প্রতিনিধি : বিশ্বকাপে যোগ্যতা অর্জনের স্বপ্ন অনেক আগেই ভেঙে গিয়েছে। এবার ফিফার ক্রমতালিকায় তিন ধাপ নেমে গেল ভারত। কিছুদিন আগে অবসর নিয়েছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। এরপর আরও একবার ধাক্কা খেল ভারতীয় ফুটবল। ফিফার প্রকাশিত ক্রমতালিকায় ভারতের স্থান রয়েছে ১২৪ নম্বরে। লেবানন, প্যালেস্টাইন, তিয়েতনামের মতো দেশ ভারতের থেকে এগিয়ে গিয়েছে। গত ডিসেম্বর থেকে ক্রমতালিকায় […]

ভাল রেটিং থাকা সত্ত্বেও ‘জল থই থই ভালবাসা’ কেন বন্ধ হল, অকপটে অপরাজিতা

এই ধারাবাহিক শুরু হওয়ার সপ্তাহ থেকেই টিআরপি তালিকা প্রথম দিকেই থাকত। কিন্তু হঠাৎই বন্ধ হয়ে গিয়েছে এই ধারাবাহিক। অভিনেত্রী অপরাজিতা আঢ্য ও অনুষা বিশ্বনাথের জুটি বেশ সাড়াও ফেলেছিল দর্শকমহলে।

কাটমানি নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ মমতার

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচন শেষ হতেই জোরকদমে প্রশাসনিক কাজ শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি নবান্নে প্রশাসনিক বৈঠকে ডেকেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী সুজিত বসু-সহ একাধিক দপ্তরের সচিবরা।  এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী একাধিক বিষয় অসন্তোষ প্রকাশ করেন । সূত্রের খবর, এদিন নবান্নের প্রশাসনিক বৈঠকে কাটমানি নিয়ে […]

বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা অপসারিত

নিজস্ব প্রতিনিধি: তাঁর কাজকর্ম নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেকে সরকারি জমি দখল এবং অবৈধ পার্কিং নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কিন্তু তাতেও চিত্রের বদল ঘটেনি। মুখ্যমন্ত্রী সতর্ক করার পরেও বিধাননগর পুলিশ কমিশনারেটের ট্র্যাফিক বিভাগের মদতে অবৈধ পার্কিংয়ের রমরমা ব্যবসা চলছে বলে অভিযোগ। ভুরিভুরি নালিশ জমা পড়েছে নবান্নে। […]

সিলিকোসিস আক্রান্তদের চিকিৎসায় রাজ্য জুড়ে শিবির করবে স্বাস্থ্য দফতর

নিজস্ব প্রতিনিধি : সিলিকোসিস আক্রান্তদের চিকিৎসার জন্য গোটা রাজ্য জুড়ে শিবির করবে স্বাস্থ্য দফতর। এতদিন রাজ্যের নির্দিষ্ট কিছু এলাকায় বসত এই ধরনের শিবির। তবে এবার উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই শিবির করবে রাজ্য সরকার। পাশাপাশি এই সিলিকোসিস রোগ সম্পর্কে সচেতন করবে আশা কর্মীরা। সাধারণত পাথর খাদান  বা মার্বেলের খাদানে যারা কাজ করেন, তাঁদের মধ্যে সিলিকোসিস […]

বিমানবন্দরে পাপারিৎজিদের থেকে বিয়ের কথা শুনেই লজ্জায় মুখ ঢাকলেন জাহির

তবে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার হতেই কিছু নেটিজেনরা আনন্দ পান এবং কেউ কেউ আবার ট্রোল করতেও ছাড়েনি জাহিরকে। কেউ কেউ বলেন,’জাহির আপনার কি দেখে সোনাক্ষী আপনাকে পছন্দ করল?’

নবান্নে মমতার সঙ্গে ৪০ মিনিট একান্ত বৈঠক চিদম্বরমের

নিজস্ব প্রতিনিধি: রাজ্য কংগ্রেস নেতৃত্বের আপত্তিতে আমল না দিয়ে বৃহস্পতিবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। প্রায় ৪০ মিনিট বৈঠক হয় দু’জনের। তবে কী নিয়ে কথা হয়েছে সে বিষয়ে দুজনের তরফে মুখ খোলা হয়নি। সূত্রের খবর, প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির বিশেষ বার্তা নিয়েই মমতার সঙ্গে দেখা করেছেন চিদম্বরম। এদিন […]

পাঁচ মাসে তিন দেশের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে ভারত, ইডেনে ম্য়াচ জানুয়ারিতে

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপের পর বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ভারতে খেলতে আসছে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে পরের বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এই তিন দেশ খেলতে ভারতের মাটিতে। এবার সেই ম্যাচগুলির সূচি ঘোষণা করে দিল বিসিসিআই। সূচি অনুযায়ী, পরের বছরে জানুয়ারিতে ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ ম্যাচ খেলবে রোহিত শর্মারা। বিসিসিআইয়ের ঘোষিত সূচি অনুয়ায়ী, ভারতে […]

রেণুকাস্বামীকে খুনের পর স্ত্রীর সঙ্গে পুজো দেন দর্শন, বিজয়লক্ষীও কি জড়িত হত্যাকাণ্ডে?

সাম্প্রতিক তদন্তে জানা গিয়েছে, খুনের পর স্ত্রী বিজয়লক্ষীর সঙ্গে পুজো দিয়েছিলেন দর্শন। কারণ দর্শনের জুতা জোড়া তার স্ত্রী বিজয়লক্ষ্মীর অ্যাপার্টমেন্টে পাওয়া গিয়েছিল।

বিজেপির পার্টি অফিসে চলল চেয়ার ছোঁড়াছুড়ি, ধস্তাধস্তি, মারামারি

বিজেপিতে ভোটের জন্য পাঠানো টাকা নয়ছয়ের অভিযোগ নতুন কোনও ঘটনা নয়। তাই এদিন বারুইপুরের ঘটনাকেও বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখা হচ্ছে না।

খাবারের মধ্যে আরশোলা, বিতর্কে জড়াল বন্দে ভারত এক্সপ্রেস

নিজস্ব প্রতিনিধিঃ দেশের প্রথম শ্রেণির ট্রেনের মধ্যে শীর্ষে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। তবে সেই ট্রেনের খাবার নিয়ে বহুবার অভিযোগ উঠেছে। আর  এবার সেই ট্রেনের খাবার থেকে মিলল আরশোলা। এই ঘটনা নিয়ে ফের আরও একবার প্রশ্ন উঠছে, বন্দে ভারত এক্সপ্রেস কি সত্যি প্রথম শ্রেণীর ট্রেন। বিদিত ভার্শনি নামে এক ব্যক্তি খাবারের মধ্যে আরশোলা মেলার ঘটনাটি  সোশ্যাল […]

রাজনীতি, ড্রামা এবং অপরাধে পরিপূর্ণ, মুক্তি পেল ‘মির্জাপুর ৩’-এর ট্রেলার

শুধু পঞ্চায়েত নয়, ফ্যামিলি ম্যান ও মির্জাপুরও জনপ্রিয় ওয়েবসিরিজের তালিকায় রয়েছে। অবশেষে মুক্তি পেল জনপ্রিয় ওয়েবসিরিজ মির্জাপুরের তৃতীয় সংস্করণ। অধীর আগ্রহে অপেক্ষায় থাকা দর্শকদের জন্য সুখবর।

২ সপ্তাহের মধ্যে শিক্ষক –শিক্ষিকাদের তথ্য আসবে পোর্টালে, নির্দেশ হাইকোর্টের

আগামী ২ সপ্তাহের মধ্যে রাজ্যের সব সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষক -শিক্ষিকাদের যাবতীয় তথ্য সরকারি পোর্টালে আপলোড করতে হবে।

সরকারি দপ্তরে মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিল, এসি চালানো নিয়ে কড়া নির্দেশ মমতার

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্য জুড়ে তাপপ্রবাহ। এই পরিস্থিতিতে সমস্ত সরকারি দফতরে মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিল আসছে। আর তা নিয়ে বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন রাজ্যের সরকারি দফতরে কমাতে হবে বিদ্যুৎ বিল। কীভাবে কমবে বিদ্যুৎ বিল? এই নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, দপ্তরের এসি ২৬ ডিগ্রির উপরে চালানো যাবে না। […]

‘গরুর গিলে ফেলা’ রোলেক্স ঘড়ি পাওয়া গেল ৫০ বছর পর

নিজস্ব প্রতিনিধি : ৫০ বছর আগে নিজের দামী রোলেক্স ঘড়ি হারিয়ে ফেলেছিলেন ব্রিটেনের কৃষক জেমস স্টিল। ভেবেছিলেন ঘাস খাওয়ার সঙ্গে সঙ্গে গরু হয়ত তাঁর সাধের ঘড়িটি খেয়ে ফেলেছে। ঘড়িটি যে কোনওদিন পাবেন, সেকথা কল্পনাও করেননি তিনি। তবে শেষ পর্যন্ত ক্ষেতের এক প্রান্তে কাদার ভিতর থেকে উদ্ধার হল হারিয়ে যাওয়া রোলেক্স ঘড়ি। ব্রিটেনের শ্রপশায়ারে ওসওয়েস্ট্রির বাসিন্দা […]

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]