কাজের সন্ধানে ইরানে গিয়ে অপহৃত পঞ্জাবের ৩ যুবক, মোটা মুক্তিপণের দাবি

Share:

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়া (Australia) পাঠানোর নাম করে ইরান (Iran) থেকে ৩ ভারতীয়কে অপহরণ করার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, পাঞ্জাবের (Punjab) ৩ যুবককে ইরান থেকে অস্ট্রেলিয়া (Australia) নিয়ে যাওয়ার কথা হয়েছিল। এজেন্ট মারফত তাঁদের নিয়ে যাওয়ার কথা। তারপরেই তাঁদের অপহরণ করার অভিযোগ ওঠে। এরপর ভিডিও কলের মাধ্যমে কোটি কোটি টাকা মুক্তিপণের দাবি করা হয়েছে।

জানা গিয়েছে, অপহৃত ৩ যুবকই হোশিয়ারপুরের সাংরুর বাসিন্দা। তাঁদের মধ্যে একজন হুসনপ্রীত সিং ধুরির ২১ নং ওয়ার্ডের বাসিন্দা। তাঁদের অস্ট্রেলিয়া পাঠানোর অজুহাতে প্রথামে দিল্লি থেকে ইরান পাঠানো হয়েছিল। পরিবার সূত্রে খবর, চলতি মাসের শুরু থেকেই বাড়ির ছেলেদের সঙ্গে কোনওরকম যোগাযোগ করতে পারছিলেন না তাঁরা। ১১ দিন কেটে যাওয়ার পরেও কোনও হদিশ মেলেনি ওই ৩ যুবকের। পরেওই যুবকদের পরিবারের কাছে একটি ভিডিও কল আসে, সাখানে দেখা যায়, যুবক ৩ জনকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। শরীরের একাধিক জায়াগায় কালশিটের দাগও বোঝা গিয়েছে। যুবকদের গলায় ছুরি ধরে বাড়ির লোকদের কারো কাছে ৫৫ লক্ষ, কারও কাছে ১ কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে।

অপহৃত যুবকদের পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। তাঁরা জানিয়েছেন, ছেলেকে অস্ট্রেলিয়া (Australia) পাঠানোর নামে প্রতারণা করা হয়েছে। দ্রুত অপহৃত ৩ যুবককেই ফিরিয়ে আনার আবেদন জানানো হয়েছে। ভারতীয় দূতাবাসও ইরান সরকারের (Iran) সঙ্গে আলোচনা করেছে। ৩জনকে খুঁজে বের করার পাশাপাশি নিরাপদে ফিরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছে।

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

যুদ্ধ শুরু হতে পারে যে কোনও মুহূর্তে, সতর্কবার্তা ইরানের

চলন্ত ট্রেন থেকে নিখোঁজ ছাত্র, খড়্গপুর IIT-তে ভর্তির আগে ‘অপহরণ’?

ফের দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি, ঘটনাস্থলে পুলিশ ও বম্ব স্কোয়াড

অভিযোগ শোনার সময়েই মুখ্যমন্ত্রীকে কষে থাপ্পড়, আটক হামলাকারী

সাত সকালে দিল্লিতে বোমাতঙ্ক,৫০টির বেশি স্কুলে হুমকি মেল

বিদেশি সাইবার চক্রের পর্দাফাঁস, দিল্লি থেকে ৩ নাইজেরিয়ান নাগরিক গ্রেফতার

ইজরায়েলের হয়ে গুপ্তচরগিরি! ১৬ দিনে ৫ লক্ষাধিক আফগানকে দেশছাড়া করল ইরান

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]