Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দলিত যুবককে বাসস্ট্যান্ডে ডেকে যৌন নির্যাতন-মারধর, তারপর…

Share:

নিজস্ব প্রতিনিধি : দেশজুড়ে নারীদের ওপর যৌন নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। পুরুষরাও সেখানে নিরাপদ নন। রাজস্থানের সিকার জেলার ফতেহপুরের ঘটনা সেটাই প্রমাণ করছে। বছর ১৯-র দলিত যুবককে যৌন হেনস্থা করে, মারধর ও গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠেছে ২ ব্যক্তির বিরুদ্ধে।

জানা গিয়েছে, চলতি মাসের প্রথম সপ্তাহে রাজস্থানের সাকার জেলার ফতেহপুরে একটি বিয়ের শোভাযাত্রা দেখতে বেরিয়েছিলেন ওই দলিত যুবক। সেই সময় দুই ব্যক্তি তাকে কাছের একটি বাস স্ট্যান্ডে ডেকে পাঠায়। তাদের সঙ্গে কথা বলতে গেলে যুবকের ওপরে চড়াও হয় অভিযুক্ত ২জন। ওই যুবককে মারধর করে, তার গায়ে প্রস্রাব করে যৌন হেনস্থাও করে বলে অভিযোগ।

ঘটনায় ওই যুবক আতঙ্কিত হয়ে পড়েছিল বলে জানা যাচ্ছে। ঘটনার কথা বাড়িতেও সে জানাতে পারেনি। পরে বিষয়টি জানাতে গত সপ্তাহে পুলিশে অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগে নির্যাতিত যুবক জানিয়েছে, ২ জন ব্যক্তি তাঁকে বাসস্ট্যান্ডের কাছে ডেকে পোশাক খুলতে বাধ্য করে। তাঁর সঙ্গে অভব্য় আচরণ করার সঙ্গে সঙ্গে মারধরও করেছে। অভিযুক্তরা মদ্যপ অবস্থায় ছিল। বোতল দিয়েই তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এরপরেই গায়ে প্রস্রাব করার পাশাপাশি জাত তুলে অসম্মানও করা হয়েছে বলে অভিযোগ।

নির্যাতিত যুবক জানিয়েছে, পুরো ঘটনার ভিডিও করে রেখেছে অভিযুক্তরা। কাউকে কিছু জানালে সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, তফসিলি জাতি ও উপজাতি আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিত যুবকের মেডিকেল পরীক্ষা করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

‘হাম দো হামারে দো’ যেন প্রহসন! ৫৫ বছর বয়সে ১৭ তম সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রেমিকের সঙ্গে মিলে বৃদ্ধ স্বামীকে খুন করে গ্রেফতার তরুণী স্ত্রী

নবান্ন অভিযান : বিশৃঙ্খলা, হাইকোর্টের নির্দেশ অমান্য, কনস্টেবলকে মার! ৫টি FIR দায়ের লালবাজারের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর রাজস্থানে মুক্ত ইটাহারের পরিযায়ী শ্রমিক

পর্ণশ্রীতে ভুয়ো সোনার গয়নায় ১১লক্ষ টাকার প্রতারণা, এফআইআর দায়ের

খোদ বিচারকের মঙ্গলসূত্র ছিনতাই করে গ্রেফতার দশ মহিলা চোর

অচেতন করে আইসিইউ রোগীকে ধর্ষণ, অভিযোগ দায়ের নার্সিং কর্মীর বিরুদ্ধে

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে রাজস্থান থেকে গ্রেফতার সরকারি কর্মচারী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00