হরিয়ানায় ভোট ভাগ রুখতে কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত অখিলেশের

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: আসন্ন হরিয়ানা বিধানসভা ভোটে প্রার্থী দিচ্ছে না সমাজবাদী পার্টি। জাঠ প্রভাবিত রাজ্যটিতে কংগ্রেস প্রার্থীদের সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। যাতে  বিরোধী ভোট ভাগাভাগির কারণে  বিজেপি রাজনৈতিক ফায়দা না লুটতে পারে তার জন্যই এমন সিদ্ধান্ত বলে সোমবার জানিয়েছেন সপা সুপ্রিমো। হরিয়ানায় প্রার্থী না দিলেও জম্মু-কাশ্মীরে প্রার্থী দাঁড় করিয়েছে। আর দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে উপত্যকায় যাচ্ছেন সপা সুপ্রিমো।

আগামী ৫ অক্টোবর ৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় ভোট। লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পরে রাজ্য দখলের ভোট নিয়ে যথেষ্টই চাপে রয়েছে গেরুয়া শিবির। উপরন্তু দলীয নেতাদের একাংশের বিদ্রোহ ঘোষণা রাতের ঘুম কেড়ে নিয়েছে। তবে বিজেপি নেতৃত্ব আশাবাদী, দুষ্যন্ত চৌতালার দল, আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে ভোট ভাগাভাগি হওয়ার রাজনৈতিক ফায়দা পাবেন তাঁরা।

‘ইন্ডিয়া’ জোটের অন্যতম শরিক দল হিসাবে সমাজবাদী পার্টির শীর্ষ নেতৃত্ব চেয়েছিলেন, হরিয়ানায় ৯০টি আসনের মধ্যে অন্তত ১৭টি  আসন ছেড়ে দেওয়া হোক তাঁদের। পরে সেই দাবি থেকে খানিকটা পিছু হঠে পাঁচটি আসন চেয়েছিল। কিন্তু সেই দাবি মানেনি কংগ্রেস নেতৃত্ব। প্রথম দিকে কংগ্রেসকে শিক্ষা দিতে প্রার্থী দাঁড় করানোর চিন্তাভাবনা করেছিল সপা নেতৃত্ব। কিন্তু শেষ পর্যন্ত ভোট ভাগাভাগিতে বিজেপি সুবিধা পেতে পারে বুঝতে পেরে প্রার্থী দাঁড় করানোর সিদ্ধান্ত থেকে সরে আসে। তবে প্রার্থী না দাঁড় করালেও হরিয়ানায় কংগ্রেস প্রার্থীদের হয়ে সপা সুপ্রিমো অখিলেশ যাদব প্রচার করতে যাবেন কিনা, তা এখনও জানা যায়নি।

ডিম্পল যাদবকে নিয়ে অশ্লীল মন্তব্য, টিভি স্টুডিওতে চড়-থাপ্পড় খেলেন মৌলভী

‘মৃত্যুকুম্ভ’ শব্দবন্ধ নিয়ে মমতাকে সমর্থন অখিলেশের

ফের অখিলেশের পরিবারে ভাঙন, বিজেপির টিকিটে লড়ছেন সপা সুপ্রিমোর ভগ্নিপতি

অত্যাধিক কাজের চাপ, সইতে না পেরে ফের মৃত্যু ব্যাঙ্কে কর্মরত মহিলার

প্রকাশ করা যাবে না বুথফেরত সমীক্ষা, জম্মু- কাশ্মীর এবং হরিয়ানা নির্বাচনে বড় ঘোষণা কমিশনের

লখনউয়ের ৮ রেলস্টেশনের নাম পরিবর্তন নিয়ে যোগী সরকারকে তুলোধনা অখিলেশের

RG Kar Doctor Murder: আরজি কর কাণ্ডে মমতার পাশে অখিলেশ

এটা তো বিহার আর অন্ধ্রের বাজেট, দেশের কথা কোথায়, প্রশ্ন অখিলেশের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]