ডিম্পল যাদবকে নিয়ে অশ্লীল মন্তব্য, টিভি স্টুডিওতে চড়-থাপ্পড় খেলেন মৌলভী

Share:

নিজস্ব প্রতিনিধি: সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদবকে নিয়ে রুচিহীন মন্তব্য করেছিলেন ‘বিজেপি বান্ধব’ হিসাবে পরিচিত মৌলভী সাজিদ রাশিদি। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের প্রেসিডেন্ট সাজিদের ওই রুচিহীন মন্তব্যের নিন্দায় সরব হয়েছেন সপা থেকে শুরু করে বিভিন্ন দলের মহিলা সাংসদ ও নেত্রীরা। এমনকি এফআইআর-ও দায়ের করা হয়েছে। এবার এক মহিলা সাংসদকে নিয়ে রুচিহীন মন্তব্য করার দায়ে একটি টিভি চ্যানেলের স্টুডিওর মধ্যেই সমাজবাদী পার্টির সমর্থকদের হাতে চড় থাপ্পড় খেলেন সাজিদ। ওই চড় খাওয়ার পরেই প্রাণ নিয়ে দৌড়ে আশ্রয় নিলেন নিরাপদ জায়গায়।

কি নিয়ে বিতর্ক?

গত মাসে রাজধানীতে সংসদ ভবনের কাছেই একটি মসজিদে গিয়েছিলেন অখিলেশ যাদব, তাঁর স্ত্রী ডিম্পল যাদব, সমাজবাদী পার্টির সাংসদ ইকরা হোসেন। মসজিদের ভিতরে থাকাকালীন মাথায় কোনও আচ্ছাদন ছিল না অখিলেশ পত্নীর। অর্থা‍ৎ মাথা ঢাকা দেওয়া ছিল না। ওই ছবি পোস্ট করেই ডিম্পলকে বিঁধেছিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার চেয়ারম্যান। তার পরেই আচমকা আসরে অবতীর্ণ হন ‘বিজেপি বান্ধব’ হিসাবে পরিচিত মাওলানা সাজিদ রাশিদি। ডিম্পলকে অশালীন ও রুচিহীন ভাষায় আক্রমণ করেন। এমন শব্দ ব্যবহার করেন যা মুখেও আনা যায় না।। রাশিদির শব্দচয়ন নিয়ে বিতর্ক দানা বাঁধে। যদিও নিজের অবস্থানে অনড় থাকেন ‘বিজেপি বান্ধব’ হিসাবে পরিচিত মৌলভী। সোমবারই একটি সর্বভারতীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষা‍ৎকারে বলেন, ‘যা বলেছি, বেশ করেছি। আবারও বলব।’

মঙ্গলবার (২৯ জুলাই) নয়ডায় এক টিভি চ্যানেলের স্টুডিওতে এ সংক্রান্ত বিতর্কে অংশ নিতে হাজির হয়েছিলেন রাশিদি। বিরতির সময়ে আচমকাই সমাজবাদী পার্টির দুই সমর্থক মঞ্চে দাঁড়ানো রাশিদির উপরে চড়াও হন। চড়-থাপ্পড় মারতে শুরু করেন। ওই চড় খেয়ে ‘চাচা আপন প্রাণ বাঁচা’র ধাঁচে পালিয়ে যান নারী বিদ্বেষী মৌলভী। নিমিষেই ওই ঘটনার বিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেক নেটা নাগরিক রাশিদিকে চড় মারার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘এটা যে তালিবানি আফগানিস্তান নয়, তা বুঝিয়ে দেওয়ার প্রয়োজন ছিল মোল্লা রাশিদিকে।’

‘মৃত্যুকুম্ভ’ শব্দবন্ধ নিয়ে মমতাকে সমর্থন অখিলেশের

ফের অখিলেশের পরিবারে ভাঙন, বিজেপির টিকিটে লড়ছেন সপা সুপ্রিমোর ভগ্নিপতি

অত্যাধিক কাজের চাপ, সইতে না পেরে ফের মৃত্যু ব্যাঙ্কে কর্মরত মহিলার

হরিয়ানায় ভোট ভাগ রুখতে কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত অখিলেশের

লখনউয়ের ৮ রেলস্টেশনের নাম পরিবর্তন নিয়ে যোগী সরকারকে তুলোধনা অখিলেশের

RG Kar Doctor Murder: আরজি কর কাণ্ডে মমতার পাশে অখিলেশ

এটা তো বিহার আর অন্ধ্রের বাজেট, দেশের কথা কোথায়, প্রশ্ন অখিলেশের

‘ওদের তো লজ্জা নেই, পদত্যাগ করা উচিত ছিল’, একুশের মঞ্চ থেকে মমতার তীব্র কটাক্ষ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]