পুজোয় ঠাকুরবাড়ির স্বাদে চিড়ের খিচুড়ি! জেনে নিন সহজ পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধি : পুজো আরও জমজমাটি চান ? তাহলে হেঁশেলে আনুন ঠাকুরবাড়ির ছোঁয়া। কেন বলছি জানেন! এই ধরুন পুজোর ডিনারে যদি কেউ খেতে চাই পোলাও তখন তো বেশ মুশকিলে পড়তে হয়। তবে আর ভাবতে হবে না। খুব কম সময়েই বানিয়ে নিন চিড়ের খিচুড়ি। এই পদটি বিখ্যাত ছিল ঠাকুরবাড়িতে। আসলে প্রয়োজনে হোক বা অপ্রয়োজনে, রান্নায় ফিউশন কিংবা নতুন নতুন পদের উদ্ভাবন করা ছিল ঠাকুরবাড়ির একটা অভ্যাস।পেট পুজোয় বিখ্যাত ছিল ঠাকুরবাড়ি। চিঁড়ের খিচুড়ি পদটি পূর্ণিমা ঠাকুরের ’ঠাকুরবাড়ির রান্না’ বইয়ে এই উল্লেখ রয়েছে। তবে দেরি না করে জেনে নিন বানাবেন কীভাবে।

উপকরণ : ২ কাপ সোনা মুগের ডাল, স্বাদমত ঘি, পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচালঙ্কা, টমেটো, কড়াই শুঁটি, এলাচ গুঁড়ো, দারচিনি , তেজপাতা , শুকনো লঙ্কা, হলুদ , ভাজা জিরের গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো, ভাজা মৌরির গুঁড়ো, কিশমিশ, কাজু, লবন, চিনি ও নারকেল কোরা

প্রণালী : মনে রাখা প্রয়োজন চিঁড়ের খিচুড়ি রান্না করতে গেলে শক্ত চিঁড়ে নেবেন। নরম চিঁড়ে গলে গিয়ে খেতে ভালো লাগবে না।

প্রথমে চিঁড়ে ধুয়ে খুব ভালো করে জল ঝরিয়ে নিন। সোনা মুগের ডাল (না থাকলে এমনি মুগের ডালও ব্যবহার করতে পারেন)শুকনো খোলায় ভেজে নিন।ভাজা ডাল সামান্য হলুদ দিয়ে মোটামুটি সেদ্ধ করে নিন। তবে একেবারে গলে যেন না যায়। সেদ্ধ ডালের অতিরিক্ত জল ঝরিয়ে নিন।

এরপর ডাল ঠান্ডা হয়ে এলে চিঁড়ের সঙ্গে মেখে নিন।সঙ্গে মেশান পরিমাণ মতো লবন ও চিনি। পেঁয়াজ ঝিরি ঝিরি করে কেটে নিন। আদা মিহি এবং লম্বা লম্বা করে কুচিয়ে নিন। টমেটো ছোটো করে টুকরো করে নিন।যদি কড়াইশুঁটি দেন, তাহলে আলাদা করে সিদ্ধ করে নিন। এরপর দারচিনি থেঁতো করে নিন।পুরো রান্নাটা ঘি দিয়ে হলেই ভালো।

এবার কড়াইয়ে পরিমাণ মতো ঘি গরম করুন।ঘিয়ের মধ্যে পেঁয়াজ কুচি এবং আদা কুচি দিয়ে ভাজতে থাকুন। এর মধ্যে দিয়ে দিন তেজপাতা ও শুকনো লঙ্কা। ভাজতে ভাজতে থেঁতো করা দারচিনি ও এলাচ গুঁড়ো দিয়ে নাড়তে থাকুন।এতে টমেটোর টুকরো ও কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করতে থাকুন।এবার সামান্য লবন দিয়ে কষাতে থাকুন।এরপর এতে দিয়ে দিন হলুদ গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো এবং ভাজা মৌরির গুঁড়ো। নাড়াচাড়া করতে থাকুন। মশলা ভালো করে কষিয়ে নিন।

মশলা কষানো হয়ে গেলে এতে কড়াইশুঁটি, কাজু ও কিশমিশ দিয়ে মিশিয়ে নিন। এবার চিঁড়ে ও ডালের মিশ্রণ দিয়ে হালকা হাতে নাড়তে থাকুন। চিঁড়ের মিশ্রণ ভাজতে থাকুন। ভালো করে ভাজা হয়ে এলে এতে ঘি ছড়িয়ে দিন।সব শেষে উপরে নারকেল কোরা ছড়িয়ে দিন। চাইলে ধনে পাতা কুচিও দিতে পারেন। ব্যস রেডি চিড়ের খিচুড়ি। এবার মাংস বা মাছের সঙ্গেও পরিবেশন করতে পারেন।

প্রেম দিবসে প্রিয় মানুষটির মন জয় করুন এই পদ দিয়েই..

চেখে দেখেছেন কী ঠাকুরবাড়ির হেঁশেলের সুস্বাদু এই পোলাও ?

খেয়েছেন নাকি ‘ভোজপুরি খিচুড়ি ‘? এর স্বাদ জিভে জল আনবে বাঙালিদের

দীপাবলির দুপুর জমে উঠুক ভেটকি মাছের এই বিশেষ পদে

পুজো শেষে দুপুরে জমিয়ে খান ওল-চিংড়ি: সহজ রেসিপিতে রসনা তৃপ্তি করুন ঘরেই

লক্ষ্মীর আট অবতারের কথা জানেন ?

৩০০ বছর ধরে সিংহবাহিনী দেবী রূপে পুজিতা হয়ে আসছেন এই রাজবাড়িতে

ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় শেষ হয়ে গেল একই পরিবারের ৩ সদস্যের প্রাণ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]