Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খেয়েছেন নাকি ‘ভোজপুরি খিচুড়ি ‘? এর স্বাদ জিভে জল আনবে বাঙালিদের

Share:

নিজস্ব প্রতিনিধি :  খিচুড়ির সঙ্গে বাঙালির আবেগ ও ঐতিহ্য জড়িয়ে আছে। শীত পড়তে শুরু করেছে। এইসময় পিকনিকে হোক বা বাড়িতে ‘ধোঁয়া ওঠা খিচুড়ি’ না হলে যেন ‘শীতকাল’ জমে না। সেই আদ্যিকাল থেকে চলে আসছে খিচুড়ির চল। আগেকার দিনে চাল-ডাল একসঙ্গে ফুটিয়ে লবন ছড়িয়ে তৃপ্তি করে খাওয়া হত। খিচুড়ি তো অনেক খেয়েছেন,‘ভোজপুরি খিচুড়ি’ খেয়েছেন কি! নাম শুনলেই হবে না, বরং একবার চেখে দেখতে হবে। ইন্দো-আর্য ভাষা পরিবারের অন্যতম প্রাচীন সদস্য হল ভোজপুরি। এদের সংস্কৃতির-খাবারের সঙ্গেও জড়িয়ে আছে ঐতিহ্য। আবার শীতকালের বাজারের তাজা সবজি যেমন, ফুলকপি, কড়াইশুঁটি, গাজর, বিনস, ছোট ছোট আলু দেখেও খিচুড়ি খাওয়ার ইচ্ছে জাগে বঙ্গজনদের।বেশি দেরি না করে জেনে নিন কীভাবে বানাবেন ‘ভোজপুরি খিচুড়ি’।

উপকরণ : ২ কাপ বাসমতি চাল, ২ কাপ মিহি করে কুচোনো পেঁয়াজ, ১৫০ গ্রাম কুচো চিংড়ি মাছ, দেড় কাপ অড়হর ডাল, পরিমাণ মত ঘি, ৮টি রসুনের কোয়া, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, ২ টো লেবুর রস, হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবন

প্রণালী : প্রথমে চাল এবং ডাল ভাল ভাবে ধুয়ে নিয়ে এক ঘণ্টা জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর চিংড়ি মাছগুলো বেছে ভাল করে পরিস্কার করে নিন। এবার কড়াইয়ে তেল দিন পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজ সোনালী বর্ণের হলে ওর মধ্যে হলুদ ও লেবুর রস মিশিয়ে দিন। এরপর চিংড়ি গুলোকে ওর মধ্যে দিয়ে ভেজে তুলে নিন। আলাদা পাত্রে তুলে রাখুন।

এরপর চাল এবং ডালের মিশ্রণটি লবন, জল ও গুঁড়ো হলুদ দিয়ে প্রেশার কুকারে সুসিদ্ধ করে নিন। প্রেশার পুরোটা ছেড়ে গেলে কুকারের ঢাকনা খুলে খিচুড়ি সামান্য ঘেঁটে নিন।

এবার একটি প্যানে ঘি গরম করে, তাতে পেঁয়াজ দিয়ে স্বচ্ছ হওয়া পর্যন্ত ভাজুন। রসুন এবং লঙ্কা থেঁতো করে নিয়ে প্যানে দিন। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজতে থাকুন। এর পরে প্যানে থাকা মশলাটি খিচুড়ির মধ্যে দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার ভেজে রাখা চিংড়ি মাছ গুলোও দিয়ে দিন। উপর থেকে লেবুর রস ছড়িয়ে আরও এক বার মিশিয়ে নিন।

সাজানোর জন্য উপরে ঘিতে শুকনো লঙ্কা নেড়ে নিয়ে ছড়িয়ে দিতে পারেন। ভোজপুরিরা এর সঙ্গে রায়তা বা পালং খান। আপনি চাইলে পাঁপড়ভাজা, আচার দিয়েও সাজিয়ে পরিবেশন করতে পারেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00