বাদলা দিনে রাখিতে চটজলদি বানিয়ে নিন চিংড়ি দিয়ে কচু শাক ঘন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে।এইসময় কিছু মুখরোচক পদ না হলে মন খারাপ তো হবেই। তার উপর আজ রাখি। অনেকেই আছেন যারা এইদিনে শাক খেতে ভালবাসেন। মন খারাপ করার দরকার নেই। সোজা বাজার থেকে কিনে আনুন কচু শাক। আর হ্যাঁ চিংড়ি আনতে ভুলবেন না যেন! ব্যস হয়ে গেল না দারুণ জুড়ি। চিংড়ি দিয়ে কচু শাক ঘন্ট। কয়েক মিনিটেই বানিয়ে নিতে পারবেন। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করলে থালা হবে সাফ। জেনে নিন সহজ পদ্ধতিতে কচু শাকের ঘন্ট বানাবেন কীভাবে।

উপকরণ :  ২ আঁটি কচু শাক,  ২০০ গ্রাম ছোট চিংড়ি মাছ, পাঁচফোড়ন, চেরা কাঁচালঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি ও লবন, ১ টি লেবু

প্রণালী : প্রথমে কচু শাক পরিষ্কার করে ভাল করে ছাড়িয়ে ধুয়ে একদম জল ঝরিয়ে নিন।এরপর কচু শাকগুলোকে সেদ্ধ করে নিন। এবার সেদ্ধ হয়ে গেলে চেপে চেপে জল বেরর করে শুকনো করে রাখতে হবে।

এবার চিংড়ি মাছ গুলোকে লবন হলুদ দিয়ে হালকা ভেজে নিন।এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিন। হালকা বাদামি করে ভেজে নিন।এরপর রসুন বাটা, আদা বাটা দিয়ে দিন। চেরা কাঁচালঙ্কা গুলো দিয়ে দিন। শাক দিয়ে এর মধ্যে দিয়ে দিন। খুব ভালো করে মাঝারি আঁচে রান্না করতে হবে যতক্ষণ না কচু শাক দিয়ে জল একদম শুকিয়ে আসছে।

বেশ কিছুক্ষণ পর ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দিন। স্বাদমতো লবন হলুদ গুঁড়ো লঙ্কাগুঁড়ো দিয়ে আরও ভালো করে কষিয়ে নিন। একদম ভাজা ভাজা মত শুকনো করে ভাজা হলে তাতে স্বাদমতো চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিন।  এবার লেবুর রস দিয়ে পরিবেশন করুন। ব্যস রেডি চিংড়ি কচু শাক ঘন্ট।

পুজোর আড্ডায় চমকে দিন! রেস্তেরা স্টাইলে বানিয়ে নিন ‘চিকেন ফ্রায়েড’

সপ্তমীর লাঞ্চে পাতে হোক বাঙালির প্রিয় ‘দই কাতলা’

দুধ দিয়ে বানিয়ে নিন ঠাকুমার আমলের এই সুস্বাদু পদ

মন গলে জল ! রাখিতে বোনকে উপহার দিন এই ৫ জিনিস

মুখ তেতো ? রুচছে না কিছুই! ঝট করে বানিয়ে নিন মৌরলা মাছের টক

ঘন বর্ষায় বানিয়ে ফেলুন গরমাগরম ধনিয়া ভেটকি

স্বাদ ফেরাতে রেঁধে ফেলুন আম শোল, চেটেপুটে খাবে সকলে

আজকের দিনটা শুরু করুন মাছের কচুরি দিয়ে, চেটেপুটে খাবে সকলে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]