নিজস্ব প্রতিনিধি : হাতে আর ২ টো দিন মাত্র। এরপরেই আসছে ‘রাখি’। আগামী ১৯ আগস্ট সোমবার পালিত হবে ‘রাখি বন্ধন উৎসব’। উৎসবে মেতে উঠবে বাঙালি। এই উৎসব ভাই বোনেদের মধ্যে আনন্দের উসব, একতার উৎসব। তবে এইদিনে ভাইদের কাছ থেকে বোনেরা মনের মত উপহার না পেলে কিন্তু বেঁকে বসে। তাই আপনিও কী চিন্তিত ? বেশি চিন্তা করার দরকার নেই। এখানে রইল বোনেদের জন্য সেরা কিছু উপহার। ঝটপট কিনে ফেলে উপহার দিন বোনকে। খুশি হবে বোন। জেনে নিন তবে রাখি বন্ধনের দিন কোন উপহার মন গলাবে বোনের।
প্রসাধনী সেট : দিদি হোক বা বোন যদি কলেজ পড়ুয়া বা চাকুরীজীবী হয় তবে তাঁকে অবশ্যই প্রসাধনী সেট দিতে ভুলবেন না যেন। মেয়েদের প্রসাধনী নিয়ে খুব আবেগ প্রবণ হয়। নিজের সাধ্যমত প্রসাধনী দিলেও খুশি হবে দিদি বা বোন। যেমন- ফেসওয়াস, বডিওয়াস, পারফিউম, কন্ডিশনার, স্কিন ময়শ্চোরাইজার, সুগন্ধী মোমবাতি বা বাথটাবের সমস্ত জিনিসপত্র। এতে খুশিই হবেন বোন।
গয়না : আপনার দিদি বা বোন যদি গয়না পড়তে ভালবাসে, তবে উপহার হিসেবে দিতে পারেন পেইনডেইন, আংটি অথবা ব্রেসলেট,কানের দুল কিংবা মানানসই চুড়ি। আগে থেকে কিনে রেখে রাখির দিন উপহার দিতে পারেন।
ভ্যানিটি ব্যাগ : মেয়েদের পছন্দের তালিকায় অন্যতম হল ভ্যানিটি ব্যাগ। এখন অনলাইনে বা অফলাইনে সেরা মডেলের ব্যাগ পাওয়া যাচ্ছে সেগুলো কিনে রাখতে পারেন বোন বা দিদির জন্য। গোল্ডেন কালার বা পিঙ্ক আভা, বা ব্যাক কালারের ব্যাগ উপহার হিসেবে দিতে পারেন।
প্রযুক্তিগত জিনিস : মেয়েরা ব্লুটুথ হেডফোন, পাওয়ার ব্যাঙ্ক, স্মার্টওয়াচ অথবা ফোনের প্রতিও বেশি আগ্রহী। তাই বোনকে খুশি করতে এগুলোর মধ্যে বেছে নিতে পারেন।
এছাড়াও যদি আপনার বোনের শখ থাকে বাড়িতে টবে গাছ করার তবে নতুন টবে বসানো চারাগাছ উপহার হিসেবে বেছে নিতে পারেন। এই গাছটি বড় হয়ে ভাই বোনের ভালবাসার চিহ্ন হয়ে থাকবে।