ঘন বর্ষায় বানিয়ে ফেলুন গরমাগরম ধনিয়া ভেটকি

Share:

নিজস্ব প্রতিনিধি :  বর্ষায় একটুও স্বস্তি নেই। বৃষ্টি যেন ধরছেই না। এইসময় মজাদার কিছু খেতে ইচ্ছে করছে ?  তবে না হয় বানিয়ে ফেলুন কিছু অন্যরকম স্বাদের সুস্বাদু রেসিপি। বাঙালিদের পাতে মাছ না হলে কী চলে! তার উপর এই ভরা বর্ষা! মাছেরা যেন এইসময় হাপিত্যেশ ভাবে তাকিয়ে থাকে পেটে আসার জন্য। বাড়িতে যদি ভেটকি মাছ থাকে তবে তো কথাই নেই। ধনেপাতা দিয়ে কম সময়ে বানিয়ে ফেলুন ধনিয়া ভেটকি। জেনে নিন বানাবেন কীভাবে!

উপকরণ : ৫ টুকরো ভেটকি মাছ, ধনেপাতা ১ আঁটি, লেবু ২ টো,  হাফ কাপ টক দই, আদা, রসুন কোয়া, শুকনো লঙ্কা, তেজপাতা, সর্ষের তেল, শাহী গরমমশলা গুঁড়ো, লবন, হলুদ, চিনি, জিরে ও ফোড়ন

প্রণালী : প্রথমে বাজার থেকে মাছ কিনে এনে ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর লবন ও হলুদ গুঁড়ো ও কিছুটা লেবুর রস দিয়ে মাছের টুকরোটা ভাল করে মাখিয়ে নিন। এবার মাছটা ভেজে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল গরম করে নিন।তেল গরম হয়ে গেলে মাছের টুকরোগুলো এক এক করে ভেজে তুলে নিন।

এই রান্নাটির জন্য মশলা তৈরি করতে হয় শিলে বেটে। তাই ধনেপাতা, কাঁচা লঙ্কা ও ২ কোয়া রসুন ভালো করে বেটে নিন। এবার শুরু করুন মূল রান্না। কড়াইতে তেল দিয়ে দিন, এবার তাতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ও রসুন কুচি দিয়ে ফোড়ন দিন। এবার তাতে পেঁয়াজ বাটা, আদা বাটা ও টমেটো কুচি দিয়ে দিন।মশলাগুলো ভাল করে কষিয়ে নিন।

কষানো হয়ে গেলে তাতে ফেটানো টক দই, লবন, লঙ্কা গুঁড়ো ও ধনেপাতা বাটা দিয়ে দিন। চাইলে সামান্য একটু জল মিশিয়ে দিন। কড়াইটা ঢাকা দিয়ে রেখে দিন। উপর থেকে ছড়িয়ে দিন সামান্য পাতিলেবুর রস ও চিনি। একটু নাড়াচাড়া করে নিন। এবার ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিন। এবার গ্রেভি ফুটে গাঢ় হয়ে হয়ে গেলে উপর থেকে শাহী গরমমশলা ছড়িয়ে দিন। আবারো ২ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিন। ব্যস রেডি ধনিয়া ভেটকি। উপরে ধনেপাতা কুচি ও লেবুর রস ছড়িয়ে গিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। রুটি বা পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন।

বর্ষায় বেগুন ভাজা দিয়ে জমিয়ে হোক খিচুড়িভোজ, জেনে নিন পদ্ধতি

চা’র সঙ্গে ‘টা’ চাই? জিভে জল আনবে ‘লটে মাছের এই চপ’

ভাইফোঁটা আরও জমজমাটি করতে, ভাইয়ের জন্য রাঁধুন ঠাকুরবাড়ির এই পদগুলো

দীপাবলির দুপুর জমে উঠুক ভেটকি মাছের এই বিশেষ পদে

কালীপুজোয় শেষ পাতে পড়ুক লুচির তুতো ভাইয়ে’রা

ঘরে বসে বানিয়ে নিন কেরল স্টাইলের ‘চিংড়ি বিরিয়ানি’

উমাকে নিবেদন করুন এই সুস্বাদু লাড্ডু! তুষ্ট হবে দুর্গতিনাশিনী

পরিবারের সঙ্গে পুজোর আড্ডায় পাতে হোক ‘চিংড়ি পোস্ত’

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]